Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে এলো নতুন সদস্য, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি প্রকাশ ঐন্দ্রিলার

শীত পড়তে না পড়তেই জমিয়ে শুরু হয়েছে বিবাহ অনুষ্ঠান, অ্যাঁর সেখান থেকে পিছিয়ে নেই টলি তারকারাও। আজই বিবাহ

অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে এলো নতুন সদস্য, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি প্রকাশ ঐন্দ্রিলার

শীত পড়তে না পড়তেই জমিয়ে শুরু হয়েছে বিবাহ অনুষ্ঠান, অ্যাঁর সেখান থেকে পিছিয়ে নেই টলি তারকারাও। আজই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দেবলীনা ও গৌরব। শোনা যাচ্ছে আগামি বছরেই গাঁটছড়া বাধবে টলিউডের আরেক প্রেমিক যুগল। তারা হলেন অঙ্কুশ ঐন্দ্রিলা। কিন্তু বিয়ের আগেই তাদের পরিবারে এলো এক নতুন সদস্য। ভাবছেন কি? তাহলে বলাই যাক, সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন এই লাভ বার্ডস।

ইতিমধ্যেই শো-রুম থেকেই ছবি পোস্ট করলেন নায়িকা ঐন্দ্রিলা। ইন্সটাগ্রামে কালো স্কোডার সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করলেন দুজনেই। যেখানে কালো ফ্লোরাল প্রিন্টের শর্ট ড্রেস পরেছেন ঐন্দ্রিলা। আর অঙ্কুশ পড়েছেন এক ধূসর রঙের টি শার্ট। নতুন গাড়ির ছবি দিতে না দিতেই তাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন একাধিক টলি তারকা।

আরও পড়ুন: আবারো হিন্দু দেবদেবী দের অপমান করতে পর্দায় আসছে আমির-রণবীরের ‘পিকে ২’! বলিউডের সিনেমাপ্রেমীদের বড়োসড়ো সারপ্রাইজ দিতে পারেন এই জুটি, আমির-রণবীরের জুটি বাঁধার খবরে শোরগোল বলিউডে

এমনকি এই জুটির ছবিতে মুহূর্তেই লাইক পড়েছে বহু অনুগামীর। এই জুটি সোশ্যাল মিডিয়ায় বরাবরই সুন্দর ছবি পোস্ট করে থাকেন। শুরু থেকেই তাদের সম্পর্ক সবার জানা থাকলেও এই নিয়ে নতুন করে কোন কথা বলেননি অঙ্কুশ। কিন্তু নিজেদের কাজের মাঝে তাদের সম্পর্কটাকেও এবার পরিণতি দিতে চায় এই জুটি। কিছু দিন আগেই জানিয়েছেন এই বছরই বড়দিনে মুক্তি পেতে চলেছে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’। যেখানে প্রথমবার রিল লাইফে জুটি বেঁধেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment