Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

১০ বছরের যাত্রা “ups and downs” কে ঘিরেই কাটল…, স্যোশাল মিডিয়ায় মুহূর্তগুলো শেয়ার করলেন লারা দত্ত

১০ বছরের যাত্রা “ups and downs” কে ঘিরেই কাটল…, স্যোশাল মিডিয়ায় মুহূর্তগুলো শেয়ার করলেন লারা দত্ত

একে একে পা বাড়িয়ে ১০ বছর পূর্ণ করল বলিউড অভিনেত্রী লারা দত্ত এবং প্রাক্তন ভারতীয় টেনিস খেলোয়াড় মহেশ ভূপতির। ১০ বছরের যাত্রা পথে বহু ওঠাপড়াকে ঘিরে কেটেছে তাঁদের দাম্পত্য জীবন। তাই নিজের অ্যানিভার্সারি দিন হাসি খুশির মুহূর্তগুলোকে একসঙ্গে ফ্রেমবন্দি করে একটি ভিডিওর মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তাঁর এবং মহেশের সুখময় দাম্পত্য জীবনের গল্প।

গত শুক্রবার লারা দত্ত এবং মহেশ ভূপতির ১০তম বিবাহবার্ষিকী ছিল। অ্যানিভার্সারি দিনে স্বামীকে স্পেশাল অনুভূতি দিতে অভিনেত্রী লারা দত্ত নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিও ক্লিপের এক একটি ছবিতে উঠে আসছে লারা-মহেশের মিষ্টি প্রেমের কাহিনী, তাদের ছোট্ট সংসার, দুই মেয়ের সঙ্গে কাটানো মুহূর্ত, আরও কত স্মৃতি…। তারই সঙ্গে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ক্রিস্টিনা পেরিরর সেই বিখ্যাত গান “A thousand years”। স্বামী মহেশ ভূপতিকে উদ্দেশ্য করে লিখলেন, “Through the ups and downs and in’s and outs and rounds and about, I got you baby!! And I know you got me!! To the next decade and beyond!!!” অর্থাৎ অনেক ওঠাপড়া, অনেক যাওয়া-আসা এবং অনেক বৃত্তের মধ্যে আমি তোমাকে পেয়েছি, তেমনি তুমি আমাকে পেয়েছো… এমন ভাবে আগামীতেও আমরা থেকে যাব।

আরও পড়ুন: খোলা চুলে উন্মুক্ত ক্লিভেজ, লাস্যময়ী রুপে সোশ্যাল মিডিয়া কাপাচ্ছেন মধুমিতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment