Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘প্রথম ডেটে গিয়ে দেখি প্রেমিকের সারা গা দিয়ে জুতোর গন্ধ বেরোচ্ছে’! প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে এবার মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

‘প্রথম ডেটে গিয়ে দেখি প্রেমিকের সারা গা দিয়ে জুতোর গন্ধ বেরোচ্ছে’! প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে এবার মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী। তিনি বরাবরই স্রোতের বিপরীতে যেতে ভালোবাসেন। এবার অন্য প্রথম সারির অভিনেত্রীদের মত ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন এড়িয়ে না গিয়ে খোলাখুলি উত্তর দিতে দেখা গেল অভিনেত্রীকে। এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জীবনের প্রথম প্রেম থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন।

ঋতাভরী জানিয়েছেন জীবনে প্রথমবার ডেটে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল তার। কারণ প্রেমিকের সারা গা থেকে জুতোর গন্ধ বেরোচ্ছিল। তাই একান্তে দুজন বসতেই ভারী বিপদে পড়তে হয় অভিনেত্রীকে। পাশাপাশি তার শরীর নিয়ে একেক দিন একেক রকম কুমন্তব্য করতেন তার তৎকালীন প্রেমিক।

তবে বলাইবাহুল্য সেই সমস্ত অন্ধকার চ্যাপ্টারকে পিছনে ফেলে বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছেন ঋতাভরী চক্রবর্তী সম্প্রতি গোয়াতে রণবীর সিং, জেনেলিয়া ডিসুজার মত বলিউডের খ্যাতনামা ব্যক্তিত্বদের সঙ্গে স্টেজ ভাগ করে নিতে দেখা গেছে তাকে। সেখানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঋতাভরী চক্রবর্তী।

আরও পড়ুন: বিগ – বি এর জন্মদিনের দিনই স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন কেবিসি 14-এ অমিতাভকে কাঁদিয়েছেন, কিন্তু কেন ?

পাশাপাশি এদিন অভিনেত্রী সমাজের বেশ কিছু প্রচলিত নিয়ম নিয়েও কথা বলেন। জানান কোনো পুরুষের একাধিক সঙ্গিনী থাকলে তাকে তারকা বলা হয়। কিন্তু উল্টোটা ঘটলে কেউই তা ভালোভাবে মেনে নেয় না। বলাই বাহুল্য অভিনেত্রীর সঙ্গে একমত হতে দেখা গিয়েছে নেটিজেনদের একটি বড় অংশকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment