Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
6 July 2026

‘দাদাগিরি’র মঞ্চে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলে সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর মন জয় করে নিল ছোট্ট প্রাপ্তি! ভাইরাল ভিডিও

‘দাদাগিরি’র মঞ্চে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলে সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর মন জয় করে নিল ছোট্ট প্রাপ্তি! ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় শো হল ‘দাদাগিরি’ যা দেখার জন্য মুখিয়ে থাকেন সারা বাংলার দর্শকরা। এই শো সঞ্চালনার দায়িত্বের মাধ্যমে একাধিক পুরস্কার পেয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেও মিলেছে সরকারি পুরস্কার।

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো দাদাগিরির নতুন পর্ব যা অন্য পর্বগুলির থেকে অনেকটাই আলাদা। কারণ এই পর্বে প্রতিযোগী হিসেবে সারা বাংলা থেকে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন খুদে ছেলে মেয়ে। তাদের মধ্যে এক প্রতিযোগীকে এবার কবিতা বলে সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর মন জয় করে নিতে দেখা যায়।

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় দাদাগিরির যে পর্বটি ভাইরাল হয়েছে সেখানে প্রাপ্তি নামের এক খুদে প্রতিযোগীকে জনপ্রিয় বাঙালি কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলতে দেখতে পেয়েছেন নেটিজেনরা। বলাই বাহুল্য এত ছোট বয়সে তাকে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা এত সাবলীলভাবে বলতে দেখে যারপরনাই অবাক হয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: মাথা ভর্তি ঘন চুল উধাও! ‘নাড়ু গোপাল লাগছে’, রাজপুত্রের মিষ্টি ছবি দেখে আবেগে আপ্লুত নেটিজেনরা, কোলের এই ‘ছোট্ট রসগোল্লা’কে পারলেন চিনতে?

পাশাপাশি এদিন প্রাপ্তির সঙ্গে ইঁদুরের দাঁত নিয়েও কথা বলতে দেখতে পাওয়া গিয়েছে সৌরভ গাঙ্গুলীকে। প্রাপ্তি জানিয়েছে একটি বিশেষ নাম্বারে ফোন করে সে ইঁদুরের সঙ্গে কথা বলে দাঁত চেয়ে নেওয়ার জন্য। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এই খুদে প্রতিযোগীর আলাপচারিতা দারুন উপভোগ করেছেন দাদাগিরির অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment