Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

বন্ধের পথে ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’, বদলে যেতে পারে ‘শ্রীময়ী’র টাইম স্লট! এবার স্টার জলসায় আনছে নতুন চমক

বন্ধের পথে ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’, বদলে যেতে পারে ‘শ্রীময়ী’র টাইম স্লট! এবার স্টার জলসায় আনছে নতুন চমক

খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক। শুরু হতে চলেছে ‘গাঁটছড়া’। এই নতুন ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন সোলাঙ্কি রায় ও গৌরব চ্যাটার্জী। এই নতুন জুটির কথা সামনে আসার পর থেকেই উচ্ছ্বসিত দর্শকরা। সম্ভবত ডিসেম্বর মাস থেকেই শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিকের শুটিং। তবে এখনো পর্যন্ত সেভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে, এই নতুন ধারাবাহিকের জন্য সময় বদলে যেতে পারে ‘শ্রীময়ী’এর।

এই মুহূর্তে দর্শকদের মধ্যে শ্রীময়ী নিয়ে নানা অভিযোগ উঠেছে। তাদের বক্তব্য ভিত্তিহীন গল্প দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। যার জেরে ধারাবাহিকের টিআরপিও কমছে দিন দিন। অন্যদিকে শোনা গেছে স্টার জলসার ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ও পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। আর সেই জায়গাতেই টেলিকাস্ট হতে পারে শ্রীময়ী। অর্থাৎ সন্ধ্যা ৭’টার বদলে রাত ১১’টায় টেলিভিশনের পর্দায় টেলিকাস্ট হবে শ্রীময়ী। আর শ্রীময়ী’র জায়গায় টেলিকাস্ট হবে আসন্ন নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’।

‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ শুরু থেকেই নিজের আসর জমিয়ে বসতে পারেনি দর্শকদের মাঝে। সেক্ষেত্রে শোনা যাচ্ছে, আগামী পাঁচ মাসের মধ্যেই এই ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে। আর সেই স্লটেই শ্রীময়ী সম্প্রচারিত হবে। উল্লেখ্য বর্তমানে এই দুই ধারাবাহিকে টিআরপি একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। শ্রীময়ীও আর বেশিদিন টানতে পারবে না বলেই মনে করছেন দর্শকরা। তবে এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো অফিশিয়াল ঘোষণা করা হয়নি। শেষ পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার। আপাতত দর্শকরা নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’র অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন: একসঙ্গে পালন হচ্ছে রাজের জন্মদিন ও ইউভানের অন্নপ্রাশন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment