Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 July 2026

জেনারেটরের ভ্যানের চারদিকে ঘুরে ঘুরে শাড়ীর আঁচল ওড়াচ্ছেন সুপারহিট অভিনেত্রী পায়েল সরকার! ভাইরাল ভিডিও দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

জেনারেটরের ভ্যানের চারদিকে ঘুরে ঘুরে শাড়ীর আঁচল ওড়াচ্ছেন সুপারহিট অভিনেত্রী পায়েল সরকার! ভাইরাল ভিডিও দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

টলিউড অভিনেত্রী পায়েল সরকার দীর্ঘদিন ধরেই পেশাদারী নানান সিদ্ধান্তের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন। প্রথমে তিনি রাজনীতির ময়দানে নাম লিখিয়েছিলেন। তবে প্রথমবার রাজনৈতিক লড়াইয়ে নেমে হেরে যাওয়ার পর আর তাকে রাজনীতি করতে দেখা যায়নি।

বরং বর্তমানে বিরোধীদলের থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেছেন অভিনেত্রী। তবে এবার সোশ্যাল মিডিয়ায় বেগুনি রঙের সিকুইনড শাড়ি, স্লিভলেস ব্লাউজ এবং দারুণ মেকআপে একটি ভিডিও শেয়ার করে বেশ ভাইরাল হতে দেখা গেল অভিনেত্রীকে। প্রসঙ্গত এর আগে তিনি কোন ফটো দিলেই নেটিজেনদের একটি বড় অংশ তাকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিতেন। যেভাবে ভোটে হেরে যাওয়ার পর ময়দান ছেড়ে পালিয়ে যান তিনি, সেই প্রসঙ্গকেই তুলে আনতেন তারা।

তবে এবার তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেনারেটর ভ্যানের চারদিকে ঘুরে ঘুরে শাড়ির আঁচল ওড়ানোর জন্য নেটিজেনদের হাসির খোরাক হলেন অভিনেত্রী। প্রসঙ্গত অভিনেত্রী এদিন যে ভিডিওটি শেয়ার করেছিলেন সেখানে তাকে তার জনপ্রিয় সিনেমার গান ‘আলি মওলা’তে বিভিন্ন দিকে ঘুরে ঘুরে তার শাড়ী নেটিজেনদের সামনে তুলে ধরতে দেখা যাচ্ছিল। আর তা নিয়েই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তবে পাল্টা প্রতিবাদ করেছেন পায়েলের অনুগামীরা। জানিয়েছেন প্রিয় অভিনেত্রীকে দারুন সুন্দর লেগেছে ভিডিওয়।

আরও পড়ুন: জিভে পেরেক ঠুকছে এক প্রতিযোগী, ভয়ে চিৎকার করলেন শিল্পা, প্রতিযোগীদের স্টান্ট দেখে ভয়ে কেঁপে উঠলেন বলিউডের তারকারা, শো ছেড়ে বেরিয়ে গেলেন কিরণ খের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment