Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 July 2026

এ যেন অন্য তাপসী, রাফ টাফ লুকে নতুন ছবি দিলেন পান্নু

তাপসী পান্নু বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী। বলা চলে একটা সময় তিনি কেবঙ্গ দক্ষিনী ছবিই করতেন। কিন্তু

এ যেন অন্য তাপসী, রাফ টাফ লুকে নতুন ছবি দিলেন পান্নু

তাপসী পান্নু বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী। বলা চলে একটা সময় তিনি কেবঙ্গ দক্ষিনী ছবিই করতেন। কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে ২০১৩ থেকেই। চশমা বাদ্দুর ছবির হাত ধরেই বি টাউনে আসার পর তাপসীকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। হাতে একের পর এক হিট ছবি আর পুরস্কার পৌঁছে দিয়েছেন খ্যাতির শীর্ষে। পিঙ্ক, নাম শাবানা, বেবি, থাপ্পড়, গেম ওভার, মনমর্জিয়া ছবি ছাড়াও বহু ছবিতে অভিনয় করেছেন তাপসী। অভিনয়ের সাথে জমিয়ে করছেন ফটো শুটও। তবে সম্প্রতি প্রকাশ্যে এলো তাপসীর আরেক অবতার।

ছবি দেখে মনে হচ্ছে কোনো পুরুষালি চেহারা। তবে হ্যাঁ ইনি নতুন তাপসী। দিনরাত জিম করে এখনো মাসল ওম্যান হয়েছেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই তার এই নতুন ছবি তিনি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট এ দিয়েছেন যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। এমনকি এই ছবি দেখে রীতিমতো অবাক নেটিজেনরাও। আশা করা হচ্ছে কোনো নতুন ছবির জন্যই হয়তো নায়িকার এই নতুন অবতার। যদিও ছবির নিচে ক্যাপশানে পান্নু লিখেছেন হ্যাশট্যাগ রেশমী রকেট।

অর্থাৎ আরএসভিপি এর নতুন ছবির জন্যই নায়িকার নতুন প্রচেষ্টা। যদিও ছবির গল্প চরিত্র এখনো অজানা সবার, যতদূর জানা গিয়েছে ছবিতে একজন ক্রীড়াবীদের ভূমিকায় দেখা যাবে তাপসীকে কিন্তু বাকি ব্যাপারটা ক্রমশ প্রকাশ্য। রাফ টাফ লুকে তাপসীকে দেখেই কেমন শিটিয়ে যাচ্ছে তার অনুরাগীরা। কিন্তু মনে মনে বাহবাও দিচ্ছেন। মেয়ে হয়েছে তাই বলে কি তারা দুর্বল? তাদেরকে সংসারে মন দিতে হবে? সব মানতে হবে…. কখনোই না তাপসী বুঝিয়ে দিলেন নো মিনস নো..

আরও পড়ুন: শাড়ি কোমরে গুঁজে ‘বোলে চুরিয়া’তে উদ্দাম নাচ ৪০ ছুঁইছুঁই অভিনেত্রী মনামীর! এই বয়সেও নেটিজেনদের ঘুম কাড়লেন মনামী ঘোষ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment