Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
20 July 2026

জন্মের সময়ে বদলে গিয়েছিলাম মা বাবা, একসময়ের সুপারস্টার রানী মুখার্জির জন্মের সময় ঘটেছিল মর্মান্তিক ঘটনা

জন্মের সময়ে বদলে গিয়েছিলাম মা বাবা, একসময়ের সুপারস্টার রানী মুখার্জির জন্মের সময় ঘটেছিল মর্মান্তিক ঘটনা

যিনি নামেও রানী এবং কাজের। একসময় বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন, বর্তমানে তিনি বলিউডের দাপিয়ে কাজ করে চলেছেন। তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। দীর্ঘ কয়েক দশক ধরেই তিনি বলিউডে রাজত্ব চালিয়ে এসেছে। তবে এই অভিনেত্রীর জন্মের সময় এক অদ্ভুত কান্ড ঘটেছিল যা শুনলে আপনারা অবাক হবেন। চলুন আজ জেনে নেওয়া যাক রানী মুখার্জির জন্ম সময় আসল সত্য। পরিচালক রাম মুখোপাধ্যায় এবং তার স্ত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়ের আদরের সন্তান রানী। একবার সিমি গারেওয়ালের শোতে গিয়ে নিজের জন্মের সময়ের এই কাহিনী শেয়ার করে নিয়েছিলেন রানী। রানী মুখার্জির জন্মের সময় হাসপাতলে থাকাকালীন এই ঘটনা ঘটে।

জন্মের পরে রানী মুখার্জির পোশাক বদলানোর জন্য নার্স তাকে কৃষ্ণা দেবীর থেকে নিয়ে অন্য ঘরে নিয়ে গেছিলেন। পরে আবার পোশাক বদল করে কৃষ্ণা দেবীর হাতেই দিয়ে যান। কৃষ্ণাদেবী তখন এক আত্মীয় সঙ্গে গল্প করছিলেন তারপরে হঠাৎ মেয়ের দিকে চোখ যেতে চিৎকার করে ওঠেন এবং বলেন ‘এটি আমার মেয়ে নয়।’ কিন্তু সেই নার্স তাকে বারবার বোঝানোর চেষ্টা করেন এমনকি সেই আত্মীয় নার্সের হয়ে কথা বলে। কিন্তু কৃষ্ণা দেবী জোর গলায় বলে তার মেয়ের চোখের রং কালো নয় ধূসর। এরপর তিনি নিজেই বেরিয়ে গিয়ে নিজের সন্তানকে খুঁজতে যায়। এরপর এক পাঞ্জাবী পরিবারের কাছে রানীকে পাওয়া যায়। এই ঘটনা বড় হয়ে রানীকে তার মা বলেছিলেন। আর রানীও এই ঘটনা সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

আগামী দিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দেখা মিলবে রানী মুখার্জির। শোনা গিয়েছে, বাস্তবের ঘটনা অবলম্বনে এই ছবি তৈরি হয়েছে। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

আরও পড়ুন: ‘আর পরকীয়া দেখতে চাননা দর্শকরা’! এবার সিরিয়ালে ‘সহচরী’ ফিরলো কলেজ টপার হয়ে! তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment