Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

‘মানুষের ভালোবাসা দিয়ে জিতে যেতে পারব’, স্পষ্ট অভিব্যক্তি বিজেপি প্রার্থী পার্নো মিত্রের

‘মানুষের ভালোবাসা দিয়ে জিতে যেতে পারব’, স্পষ্ট অভিব্যক্তি বিজেপি প্রার্থী পার্নো মিত্রের

বরানগর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীর ময়দানে এক দিকে তৃণমূলের তাপস রায়, অন্যদিকে বিজেপি প্রার্থী পার্নো মিত্র। খুব বড় চ্যালেঞ্জিং হলেও মানুষের ভালোবাসা দিয়ে জিতে যেতে পারবেন এমনটাই দাবি বরানগরের প্রার্থী পার্নো মিত্রের।

বরাবরের মতোই বরানগর বিধানসভা নির্বাচনে একটি চ্যালেঞ্জিং আসন। নতুন প্রজন্মের প্রতিনিধি হয়ে ভোটের ময়দানে দাঁড়িয়ে পার্নো আশাবাদী। মানুষের জন্য কাজ করাই একমাত্র লক্ষ্য, স্পষ্ট অভিব্যক্তি তাঁর।

শেষ চার দফার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে গতকাল। এবারের প্রার্থী তালিকা ছিল তারকাখচিত। যশ থেকে শুরু করে পায়েল, তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারী, অঞ্জনা বসুর মতো একাধিক তারকার নাম ছিল প্রার্থী তালিকা্য। গতকালের প্রকাশিত তালিকায়ও দেখা গেল রুদ্রনীল ঘোষ, পার্নো মিত্র, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, শ্রাবন্তী চ্যাটার্জীর মতো তারকাদের নাম।

আরও পড়ুন: বাস টার্মিনাস সরছে ধর্মতলা থেকে, বিকল্প ব্যবস্থা খুঁজতে জরুরি বৈঠক বসছে পরিবহন দফতর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalEntertainment