Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

কালো শাড়ি ও স্লিভলেস ব্লাউজে দুর্দান্ত এক্সপ্রেশন এর মাধ্যমে হিন্দি গানের ভিডিও বানিয়ে ভাইরাল হলেন পটল কুমার গান ওয়ালার পটল, তুমুল ভাইরাল ভিডিও

কালো শাড়ি ও স্লিভলেস ব্লাউজে দুর্দান্ত এক্সপ্রেশন এর মাধ্যমে হিন্দি গানের ভিডিও বানিয়ে ভাইরাল হলেন পটল কুমার গান ওয়ালার পটল, তুমুল ভাইরাল ভিডিও

শিশুশিল্পী হিসেবে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ ঘটালেও বর্তমানে তিনি যুবতীতে পরিণত হয়ে পাকাপাকিভাবে অভিনেত্রী হয়ে উঠেছেন। যার কথা বলা হচ্ছে সে হলো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা পটল অর্থাৎ অভিনেত্রী হিয়া দে। দীর্ঘ কয়েক বছর আগেই এই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে কিন্তু বর্তমান সময়ে পটলকুমার ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি বিশেষ করে ছোট্ট পটলের দুর্দান্ত অভিনয় দর্শক আজও মনে রেখেছে। এরপর হিয়াকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আলো ছায়াতে ছোট্ট আলোর ভূমিকায় অভিনয় করতে দেখা দিয়েছে। বর্তমানে সেই স্টার জলসার পর্দাতেই হিয়া দে কে ধারাবাহিক ফেলনা কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন এক্টিভ হিয়া। প্রায়শই নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে বিভিন্ন ছবি এবং রিল ভিডিও আপলোড করতে থাকে। সেই সমস্ত ভিডিও মাঝেমধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে পড়ে। সম্প্রতি কিছুদিন আগেই হিয়া আবারো নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি রিল ভিডিও আপলোড করেছে।

যেখানে তাকে badi mushkil গানে নাচতে দেখা গিয়েছে। সম্ভবত নিজের বাড়ির ছাদে সেই ভিডিওটি বানিয়েছে হিয়া। ভিডিওটিতে তার পরনে ছিল কালো রঙের ফ্লোরাল প্রিন্টের একটি শাড়ি এবং গোল্ডেন স্লিভলেস ব্লাউজ। ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা একাধিক কমেন্ট করে ভরিয়ে দিয়েছে হিয়ার কমেন্ট বক্স। অনেকই হিয়ার নাচের প্রশংসা করেছেন।

আরও পড়ুন: ‘‘নিজের মা-মাসিকে খারাপ দেখানো হলে কেউ কি মেনে নেবেন? তা হলে পর্দায় তাঁদের এ ভাবে দেখানো হচ্ছে কেন’,সব সিরিয়ালে কূটকাচালি, দু-তিনটে বিয়ে, লীনা গঙ্গোপাধ‍্যায়কে গুলি করে মারার হুমকি বিপ্লবের!

আবার অনেক নেটিজেন হিয়ার এই অঙ্গভঙ্গি নিয়ে তুমুল সমালোচনা করেছে। মাঝেমধ্যেই এই অভিনেত্রীকে নিয়ে জল্পনা-কল্পনা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে। তার অঙ্গভঙ্গি পোশাক-আশাক ইত্যাদি নিয়ে মাঝেমধ্যেই ট্রোল করা হয়ে থাকে তাকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment