Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

‘বাবাকে বিদেশে লোকে সম্মান করে, কিন্তু এখানে কেউ সম্মান দিলোনা’! তীব্র ক্ষোভপ্রকাশ করলেন পরিচালক অঞ্জন চৌধুরীর কন্যা রিনা চৌধুরী, ভাইরাল হলো ভিডিও

‘বাবাকে বিদেশে লোকে সম্মান করে, কিন্তু এখানে কেউ সম্মান দিলোনা’! তীব্র ক্ষোভপ্রকাশ করলেন পরিচালক অঞ্জন চৌধুরীর কন্যা রিনা চৌধুরী, ভাইরাল হলো ভিডিও

দিদি চুমকি চৌধুরীর মতোই বাবা পরিচালক অঞ্জন চৌধুরীর হাত ধরে টলিউডে প্রবেশ করেছিলেন তিনি। এরপর একের পর এক ছবিতে নানান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন টলিউড অভিনেত্রী রিনা চৌধুরী। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয় করতে হয়েছিল তাকে। তবে তা নিয়ে অবশ্য এতটুকুও আক্ষেপ নেই তার। তবে তার বাবা পরিচালক অঞ্জন চৌধুরী টলিউড ইন্ডাস্ট্রিকে এতোদিন ধরে এতো কিছু দিয়েও যোগ্য সম্মান পাননি, এমনটাই মত অভিনেত্রী রিনা চৌধুরীর।

প্রসঙ্গত এদিন তিনি প্রকাশ্যে মুখ খুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জানিয়েছেন মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর টলিউড ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যেতে বসেছিল। কিন্তু সে সময় অঞ্জন চৌধুরী পরপর বক্সঅফিসে তুমুল সফল হওয়া সিনেমা পরিচালনা করে টলিউড ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন।

কিন্তু যে সমস্ত নায়ক-নায়িকারা অঞ্জন চৌধুরীর সাহায্যে নিজের কেরিয়ার গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, তারা পরে কেউ আর অঞ্জন চৌধুরীর যথাযথ সম্মান জানাননি বলে অভিযোগ করেছেন তার মেয়ে রিনা। পাশাপাশি জানিয়েছেন বিদেশে এখনো পর্যন্ত তার বাবার ছবির ভক্ত রয়েছে। কিন্তু এদেশে তার যথাযোগ্য সম্মান এবং কৃতিত্ব কোনটাই পাননি প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরী।

আরও পড়ুন: ‘স্পাইডারম্যান, আয়রনম্যান বাতিল, এখন চলবে শুধু ‘টিম্যান’! নিজেই নিজেকে এবার সুপারহিরো আখ্যা দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, বাঙালির নতুন সুপার হিরো অঙ্কুশ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment