Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

‘লোকে বলছে রোগা হও, কিন্তু বোঝে না বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে আমার’! ব্যক্তিগত-পেশাদারী জীবন নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেত্রী সোনালী চৌধুরী

‘লোকে বলছে রোগা হও, কিন্তু বোঝে না বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে আমার’! ব্যক্তিগত-পেশাদারী জীবন নিয়ে মুখ খুললেন টলিউড  অভিনেত্রী সোনালী চৌধুরী

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। পাশাপাশি একই সঙ্গে সমানতালে সামলাচ্ছেন নিজের ব্যক্তিগত জীবন। ছোট পর্দায় এই মুহূর্তে নিয়মিত তাকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে। এবার ব্যক্তিগত এবং পেশাদারী জীবন নিয়ে মুখ খুলতে দেখা গেল জনপ্রিয় টলিউড অভিনেত্রী সোনালী চৌধুরীকে। প্রসঙ্গত ব্যক্তিগত জীবনকে সময় দেওয়ার জন্য বেশ কিছুদিন ছোট পর্দা থেকে অনুপস্থিত ছিলেন তিনি।

তবে এই মুহূর্তে চুটিয়ে ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এদিন সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুলে অভিনেত্রী জানিয়েছেন তিনি সন্তানের জন্ম দেওয়ার পর সমালোচনার সম্মুখীন হয়েছিলেন নেট দুনিয়ার বাসিন্দাদের কাছে। কারণ সে সময় তার ওজন বেড়ে গিয়েছিল। সে ব্যাপারে অভিনেত্রী জানিয়েছেন সকলেই ওজন কমানোর পরামর্শ দিত তাকে। কিন্তু কেউই তার সমস্যা গুলি বোঝার চেষ্টা করেনি।

তবে এই মুহূর্তে সফলভাবে ছোটপর্দায় ফিরে এসেছেন অভিনেত্রী। নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন বাড়ির মতোই ধারাবাহিককেও তাকে সন্তানের মা হয়ে সন্তানকে সামলাতে হচ্ছে, যা তিনি বেশ উপভোগ করছেন। পাশাপাশি যে সময় তিনি ছোট পর্দায় অনুপস্থিত ছিলেন সেসময় নিজেকে প্রস্তুত করেছেন আরো ভালোভাবে অভিনয় করার জন্য।

আরও পড়ুন: জন্মদিনে ছোট্ট তৈমুর, সোশ্যাল মিডিয়ায় আদোর-মাখানো আবেগঘন মুহূর্তের ছবি দিলেন বেবো

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment