Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
16 June 2026

বিয়ের পর সমুদ্রে যেতেই ভাঙলো সুখের সংসার! ডুবে মরলো লালন, এবার বন্ধ হোক দাবি নেটিজেনদের, সামনে এলো ‘ধূলোকণা’ ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও

বিয়ের পর সমুদ্রে যেতেই ভাঙলো সুখের সংসার! ডুবে মরলো লালন, এবার বন্ধ হোক দাবি নেটিজেনদের, সামনে এলো ‘ধূলোকণা’ ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও

বাঙালির বিনোদনের নিত্য দিনের সঙ্গী হল ধারাবাহিকগুলি। বিভিন্ন চ্যানেলের ধারাবাহিক গুলি দর্শকদের প্রতিদিনের বিনোদনের কারণ হয়ে ওঠে। এক একটি চ্যানেলে একেক ধরনের ধারাবাহিকগুলি দর্শকদের মনোরঞ্জন করে থাকে প্রতিদিন। আর ধারাবাহিকগুলি দর্শকদের এমনই অভ্যেস হয়ে দাঁড়িয়েছে যে একদিন একটা এপিসোড মিস করলে যেন কত বড় ক্ষতি হয়ে গেল। মোটকথা আমাদের প্রতিদিনের অভ্যাসে এই ধারাবাহিক গুলিও মিশে গিয়েছে।

আর বর্তমানে ধারাবাহিকগুলি পুরোটাই টিআরপি নির্ভর। যেই ধারাবাহিককের টিআরপি রেটিং যত ভালো সেই ধারাবাহিক টিআরপি রেটিং লিস্টে ততো ভালো স্থানে জায়গা দখল করে নিতে পারবে। আর টিআরপি রেটিং ভালো থাকা মানে সেই ধারাবাহিক রমরমিয়ে চলবে দীর্ঘদিন। যে ধারাবাহিকের টিআরপি রেটিং একটু কম হতে শুরু করবে অমনি ওই ধারাবাহিক বন্ধের মুখে পড়বে। আর এই ধারাবাহিকগুলি দর্শকের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন টুইস্ট আনা হয়ে থাকে প্রতিটি পর্বেই। সম্প্রতি সেরকম এর নতুন টুইস্ট আনা হল স্টার জলসার ধুলোকণা ধারাবাহিকে। সম্প্রতি সামনে এসেছে ধুলোকণা ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও।

কয়েক সপ্তাহ আগেই ধূলোকণা ধারাবাহিকের লালন এবং ফুলঝুরির নাটকীয় বিয়ে দেখানো হয়েছে এবং সেই বিয়ের মাধ্যমে টিআরপি তালিকার প্রথম স্থান দখল করে নিয়েছিল এই ধারাবাহিক। ধারাবাহিকে নানান নাটকীয় গল্পের মাধ্যমে এক হয়েছে লালন এবং ফুলঝুরি। বর্তমানে লালনের সঙ্গে বস্তিতে সুখের সংসার করছে সে। কিন্তু এই সুখ যেন বেশি দিন সইল না ফুলঝুরির কপালে। আবারও আরেক বিপদ চলে এলো ফুলঝুরি এবং লালনের জীবনে। লালন এবং ফুলঝুরি বিয়ের পর দুজনেই সুখের সংসার করছিল কিন্তু ওই দিকে চড়ুই মনমরা হয়ে পড়েছিল। আর মেয়ের এই দুঃখ একেবারেই দেখতে পারছে না চড়ুইয়ের মা। তাই সে ফন্দি আটে কি করে ফুলঝুরি এবং লালনের সুখের সংসার তছনছ করা যায় তার জন্য।

আরও পড়ুন: জোর গুঞ্জন টি টাউনে, আগামী বছরই মালা বদল করতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলা!

প্রমো ভিডিওতে দেখা যাচ্ছে লালন এবং ফুলঝুরি হানিমুনে গিয়েছে। সাথে গিয়েছে গোটা পরিবার। সেখানে রয়েছে চড়ুই এবং তার মা দুজনই। ঘুরতে গিয়ে চড়ুই নিজের মত করেই রয়েছে এবং চড়ুই এর মা খুঁজে পেয়েছে তার এক পুরোনো বান্ধবীকে, তার সেই পুরনো বান্ধবীর সঙ্গে হাত মিলিয়ে লালন এবং ফুলঝুরির ক্ষতি করতে চাইছে চড়ুইয়ের মা এবং প্রোমো ভিডিওতে শেষে দেখা যায় সমুদ্রের ঢেউয়ে খেলা করতে করতে হঠাৎই ঢেউয়ের স্রোতে ভেসে যায় লালন। আর এই প্রমো ভিডিও দেখেই তো দর্শক দারুন উত্তেজিত হয়ে পড়েছে। আগামী দিনে কি হবে ধারাবাহিকে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment