Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

‘NCB-র সামনে নাটক করছিলেন’! কণকণে ঠান্ডায় স্বল্প পোশাক পড়ে চরম কু-মন্তব্যের শিকার অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

‘NCB-র সামনে নাটক করছিলেন’! কণকণে ঠান্ডায় স্বল্প পোশাক পড়ে চরম কু-মন্তব্যের শিকার অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

অনন্যা পান্ডের নাম আজ বলিউড ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অনন্যা খুব অল্প সময়ে বলিউডে নিজের বিশেষ পরিচিতি তৈরি করেছেন। নিজের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি অনন্যা তার গ্ল্যামারাস এবং সৌন্দর্য্যের জন্য সবসময়ই শিরোনামে থাকে। অনন্যা সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় এবং প্রতিদিনই নিজের নতুন ছবি এবং ভিডিও শেয়ার করে।

সম্প্রতি কিছুদিন আগেই অনন্যা পান্ডে তার একটি ছবির জন্য দারুন ট্রোল হয়েছেন। দীপিকা পাড়ুকোন, অনন্যা পান্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদীর ছবি গেহরেয়ান শীঘ্রই মুক্তি পেতে চলেছে। শকুন বাত্রার পরিচালনায় বর্তমানে ছবির প্রচার চলছে। আর এই ছবি প্রচারের জন্য ঐদিন ছবির মূল তিন চরিত্রকে একসাথে দেখা গেছে। ছবির ট্রেইলার দেখে ইতিমধ্যেই দর্শক বুঝতেই পেরেছেন এক ত্রিকোণ প্রেমের গল্প তুলে ধরা হবে ছবির মাধ্যমে। এই ছবি OTT প্লাটফর্ম আমাজন প্রাইম এ মুক্তি পেতে চলেছে।

ঐদিন ছবির প্রচারে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন অনন্যা পান্ডে এবং সিদ্ধার্থ চতুর্বেদী। অনন্যা পান্ডে কে ঐদিন বিকিনি লুকে দেখা গিয়েছে। চকলেট রঙের বিকিনি এবং সাদা প্যান্ট পরে অনন্যা কে দারুন লাগলেও অন্যান্য র এই ছবি নিয়েই কটাক্ষ শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: সুপারস্টার হিরো হবার জন্য এখন থেকেই ‘চিন আপ’ এ ব্যস্ত ইউভান! সিক্স প্যাকের জন্য বাবার সাথে শরীরচর্চা করছে ছোট্ট ইউভান, তুমুল ভাইরাল ভিডিও

এত কনকনে ঠান্ডায় ওই পোশাক পড়ায় ট্রোল এর শিকার হয়েছিলেন। সিদ্ধান্ত চতুর্বেদী ঐদিন নীল জিন্স, সাদা শার্ট ও নস্যি রঙা ব্লেজার এ সেজে উঠেছিলেন। প্রচণ্ড ঠান্ডায় দাঁড়াতে না পেরে অভিনেতার কাছ থেকে তার জ্যাকেট চেয়ে নেন অন্যান্য। পাপারাজ্জিদের তোলা একটি ছবিতে ধরা পড়ে ওই দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হওয়ায় কটাক্ষ শুরু হয় অভিনেত্রীকে নিয়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment