Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

ভেঙে গেলো ইন্ডিয়ান আইডলের জনপ্রিয় জুটি পবনদীপ-অরুণিতার, এক স্ক্রিনে আর একসঙ্গে দেখা যাবে না পবনদ্বীপ ও অরুনিতা কে, ভেঙে গেল পবনদীপ-অরুণিতার জুটি

ভেঙে গেলো ইন্ডিয়ান আইডলের জনপ্রিয় জুটি পবনদীপ-অরুণিতার, এক স্ক্রিনে আর একসঙ্গে দেখা যাবে না পবনদ্বীপ ও অরুনিতা কে, ভেঙে গেল পবনদীপ-অরুণিতার জুটি

হিন্দি গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল এর অনেক প্রতিযোগীই বর্তমানে তারকা। অরুণিতা কাঞ্জিলাল এবং পবনদীপ রাজন হলো এই কয়েকজন প্রতিযোগীর একজন। ইন্ডিয়ান আইডল ১২-এ দুজনেই তাদের কণ্ঠ দিয়ে মানুষের মন জয় করেছিলেন। দু’জনে যখনই একসঙ্গে পারফরম্যান্স করতেন তখন সকল দর্শকই মুগ্ধ হতেন। ধীরে ধীরে এই অনুষ্ঠানের দর্শকরা তাদের জুটিকে পছন্দ করতে শুরু করেন এবং তারা সবার প্রিয় হয়ে ওঠে। অরুনিতা এবং পবনদ্বীপ হল ইন্ডিয়ান আইডলের সবথেকে চর্চিত জুটি। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দুজনকে একসঙ্গে ফটোতে দেখা গেলেও পবন দ্বীপের মুখে নেই একটুও হাসি। হাসিখুশি থাকা পবনদ্বীপ কি কোনো কারণে আরুনিতার সঙ্গে মনোমালিন্য হয়েছে? উঠেছে নানা ধরনের প্রশ্ন।

পবনদ্বীপ ও অরুনিতা র আলাপ ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকেই। সেখানে থেকেই তাদের বন্ধুত্ব শুরু। ভক্তদের কাছে এই জুটির দারুণ জনপ্রিয়। একসঙ্গে তারা অনেক প্লেব্যাক গান এবং মিউজিক ভিডিওতে কাজ করেছে। তবে এবারে পবনদ্বীপ এর পাশ থেকে নিজেই সরে আসছেন অরুনিতা। সূত্রের খবরে জানা গিয়েছে যে পবনদ্বীপের সঙ্গে অনস্ক্রিন ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি রয়েছে অরুনিতার পরিবারের। যার ফলে দুজনে একসঙ্গে প্লেব্যাক অ্যালবামের গান করলেও অনস্ক্রিন তাদের জুটি আর দেখা যাবে না। এবারে মিউজিক অ্যালবাম এর অরুনিতার জায়গায় দেখা যাবে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী চিত্রা শুক্লা কে।

ইন্ডিয়ান আইডিয়াল শো এর পর অরুনিতা এবং পবনদ্বীপের সঙ্গে অক্টোপাস ইন্টারটেইনমেন্টের তিনটি মিউজিক অ্যালবাম এর চুক্তি হয়েছিল প্রথম মিউজিক ভিডিও ‘মঞ্জুর দিল’ সুপার ডুপার হিট হয়েছে, দর্শকের কাছে এই ভিডিও জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। সকলেই অরুনিতা এবং পবনদ্বীপের জুটিকে আবার দেখতে পেয়ে বেজায় খুশি। কিন্তু পরিবারের আপত্তি থাকার কারণে দ্বিতীয় মিউজিক ভিডিও ফুরসত থেকে নিজেই সরে গিয়েছেন অরুনিতা। এবারে দেখার অপেক্ষা পবনদ্বীপ এবং চিত্রার জুটি দর্শকের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে।

আরও পড়ুন: ‘বৌভাতের সকালের নতুন বউয়ের মত সেজে অপু গেল WBCS ইন্টারভিউ দিতে’! ‘অপরাজিতা অপু’র অবাস্তব ইন্টারভিউ দৃশ্যকে এবার তীব্র রোস্ট করলেন ইউটিউবার ঝিলম গুপ্তা, তুমুল ভাইরাল ভিডিও

পবনদ্বীপ ও অরুনিতা দুজনেই ইন্ডিয়ান আইডলের গর্ব। তারা ভবিষ্যতে অনেক বড় কিছু করতে চায়। অরুনিতার স্বপ্ন সে এ আর রহমান এর সঙ্গে কাজ করবে আর পবন দ্বীপ ও স্বপ্নে দেখে বলিউডে বড় কিছু করে দেখাবার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment