Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

লুকিয়ে বিয়েটা সেরে ফেললেন প্রভুদেবা, জানেন কি পাত্রী কে?

লুকিয়েই বিয়েটা সেরে ফেললেন প্রভুদেবা। এমন তাই বলছে পাপারাজ্জি। মুম্বাইতে সেরে ফেললেন বিয়ে। তবে পাত্রী কে? শোনা

লুকিয়ে বিয়েটা সেরে ফেললেন প্রভুদেবা, জানেন কি পাত্রী কে?

লুকিয়েই বিয়েটা সেরে ফেললেন প্রভুদেবা। এমন তাই বলছে পাপারাজ্জি। মুম্বাইতে সেরে ফেললেন বিয়ে। তবে পাত্রী কে? শোনা যাচ্ছে, নিজের ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেছেন তিনি। সেপ্টেম্বর এই নাকি বিয়ে সেরে ফেলেছেন প্রভুদেবা। বিয়ে সেরেই নতুন বউকে নিয়ে চলে যান চেন্নাই। মিডিয়ার আড়ালেই বিয়েটা করেছেন কারণ প্রভু দেবা চাননি বিষয়টিকে নিয়ে বেশি মাতামাতি হক।

সূত্রের খবর, সেপ্টেম্বরের আগে ভীষণ পিঠের ব্যথায় ভুগছিলেন অভিনেতা-কোরিওগ্রাফার প্রভু দেবা। তখনই ডাক্তারের পরামর্শে মুম্বইয়ে এক মহিলা ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। সেখান থেকেই শুরু প্রেমালাপ। প্রেম ধীরে ধীরে পরিণীত পায় বিয়ের। ছোটো করে বিয়ের অনুষ্ঠান করে সেরে ফেলেন বিয়ে। উপস্থিত ছিল না বেশি লোকজন। কেবল ছিল পরিবারের কয়েকজন। খুব ধুমধাম করে বিয়েটা সারতে চাননি। কিছুদিন আগে বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল, নিজের বোনের সঙ্গে বিয়ে করতে চলেছেন প্রভুদেবা। কিন্তু সেসব জল্পনাতে জল ঢেলে দেন প্রভুদেবা। সেপ্টেম্বরেই নিজের ফিজিওথেরাপিস্টের সঙ্গে বিয়ের গাঁটছড়া বাঁধেন তিনি। বর্তমানে চেন্নাইতে রয়েছেন দুজনে।

প্রসঙ্গত এটি প্রভুদেবার দ্বিতীয় বিয়ে। রামলতা ওরফে লতাকে প্রথমে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের পরে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা সঙ্গে পরকীয়াতে যুক্ত হন তিনি। যার কারণে ভেঙে যায় প্রথম বিয়ে। প্রভু দেবা ও রামলতার বড় ছেলে মারা যায় ক্যান্সারে। তবে নিজেকে সামলে নিয়েছেন প্রভু দেবা। সিনেমা জগতে রীতিমতো অনেক সক্রিয় প্রভু দেবা। সামনে বছরে রিলিজ করতে চলেছে তাঁর অনেকগুলি ছবি। সালমান খানের ‘রাধে’ ও রয়েছে সেখানে। বেশ কয়েকটি দক্ষিণ সিনেমা রয়েছে তার হাতে যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রভুদেবাকে।

আরও পড়ুন: বলিউডের সুপুরুষ অভিনেতারা একসময় রাতের ঘুম কেড়েছেন গোটা দেশের মেয়েদের! কিন্তু কখনো ভেবেছেন কি যে এই সুপুরুষ অভিনেতারাই যদি সুন্দরী কন্যা হতেন তাহলে ঠিক এরকম দেখতে হত তাঁদের? চলুন আজকে দেখে নেওয়া যাক, ভাইরাল পোস্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment