Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
16 June 2026

যে কোনও মডেলের চেয়ে কোনও অংশে কম নন, ভাইরাল প্রসেনজিৎ কন্যা প্রেরণার ছবি

যে কোনও মডেলের চেয়ে কোনও অংশে কম নন, ভাইরাল প্রসেনজিৎ কন্যা প্রেরণার ছবি

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা ইন্ডাস্ট্রি বোঝাতে এই একটা নামই যথেষ্ট। আট থেকে আশি, সকল দর্শককে তিনি বহু ছবি উপহার দিয়েছেন। বাংলা সিনেমা প্রেমীদের মনে আলাদাই জায়গা রয়েছে তাঁর। দর্শককে উপহার দিয়েছেন ১০০-এরও বেশি ছবি। ক্রমাগত তাঁর খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। কিন্তু তাঁর মেয়ে প্রেরণা চট্টোপাধ্যায়কে কী কেউ চেনেন?

কী? অবাক হচ্ছেন তো? ভাবছেন প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের তো একটিমাত্র ছেলে। তাহলে মেয়ে এল কোথা থেকে? আসলে, এই প্রেরণা চট্টোপাধ্যায় হল প্রসেনজিৎ-র দ্বিতীয় পক্ষের স্ত্রী অনন্যা গুহ ঠাকুরতার মেয়ে। সম্প্রতি, অভিনেত্রী-পরিচালক সুদেষ্ণা রায়ের সঙ্গে একটি ছবিতে দেখা গিয়েছে প্রেরণাকে। আর সেই থেকেই শুরু হয়েছে জল্পনা।

সুদেষ্ণা রায়ের সঙ্গে প্রেরণার ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই জল্পনা শুরু হয়েছে যে প্রেরণা হয়ত টলিউডে ডেবিউ করতে চলেছেন। এমনিতে, তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝেমধ্যেই নানান ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। তাঁকে দেখে প্রথমেই যে কথাটা মনে আসে, তা হল, প্রেরণা কিন্তু কোনও টলিউড অভিনেত্রী বা মডেলের থেকে কোনও অংশে কম যান না।

আরও পড়ুন: সপরিবারে উজ্জয়নীর মহাকাল মন্দির দর্শনে গেলেন অভিনেতা জিৎ, সেখান থেকেই ছবি পোস্ট করতে দেখা গেলো টলিউডের সুপারস্টার কে, ভাইরাল ছবি

তবে তাঁর অভিনয় জগতে আসা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেরই ধারণা, প্রেরণা হয়ত বাবার পেশাকেই বেছে নেবেন। অবশ্য, যার বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বয়ং ‘মিস্টার ইন্ডাস্ট্রি’, তাঁর মেয়ের টলিউডে পা রাখা বিস্ময়ের বিষয় নয়। সোশ্যাল মিডিয়া থেকেই জানা গিয়েছে যে প্রেরণার পছন্দের খাবার জাপানি। তিনি বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তবে তিনি অভিনয় জগতে আসেন কী না, তা তো সময়ই বলবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment