Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
21 July 2026

জেলের খাবার মুখে রুচছে না রাজপুত্র আরিয়ানের! বাড়ির থেকে বিরিয়ানি, চিকেন চাপ, রাজভোগ এসব খাবার পাঠানোর আর্জি বাবা শাহরুখের

জেলের খাবার মুখে রুচছে না রাজপুত্র আরিয়ানের! বাড়ির থেকে বিরিয়ানি, চিকেন চাপ, রাজভোগ এসব খাবার পাঠানোর আর্জি বাবা শাহরুখের

শাহরুখপুত্র আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই জেলে রয়েছেন। বেশ কয়েকবার তার জামিনের আর্জি করা হলেও আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে। বর্তমানে আরিয়ানকে জেলের খাবার খেতে হচ্ছে। সম্প্রতি ছেলে আরিয়ানের সঙ্গে আর্থার রোডের জেলে দেখা করতে হাজির হন শাহরুখ খান। দেখা করার পরেই কিং খান বাবা হিসেবে জেল কর্তৃপক্ষের কাছে ছেলের জন্য বাড়ি থেকে খাবার পাঠানোর আর্জি জানান।

সম্প্রতি জানা গেছে শাহরুখ খান আর্থার রোডের জেলে ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে খুব অল্প সময়ের জন্যই সাক্ষাৎ হয়েছে ছেলের সঙ্গে। দেখা হওয়ার পর তার খাওয়া-দাওয়া ঠিক হচ্ছে কিনা! প্রশ্নের উত্তরে আরিয়ান জানিয়েছেন জেলার খাবার সে খেতে পারছেনা। তারপরই জেল কতৃপক্ষকে তিনি জিজ্ঞাসা করেছেন বাড়ি থেকে ছেলের জন্য খাবার পাঠানো যাবে কিনা? জেল কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আদালত অনুমতি দিলেই খাবার পাঠানো যাবে।

এদিন শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার পরেই তার ২৩ বছরের ছেলে আরিয়ান খান কেঁদে ফেলেন। আর্থার জেলে আরিয়ানের নিরাপত্তারও উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। একেবারে আলাদা ভাবে রাখা হয়েছে তাকে। পরিবারের তরফ থেকে তার জন্য টাকাও পাঠানো হচ্ছে।

আরও পড়ুন: গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছাড়ছেন সলমন খান, বান্দ্রায় ৬ তলার নতুন বাড়ির অনুমতি পেলেন অভিনেতা

ছেলের সাথে দেখা করে বেরোবার সময় সাংবাদিকরা রীতিমত শাহরুখ খানকে ঘিরে ফেলেছিলেন। তারপরই একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। তবে এতেই ক্ষোভে ফেটেপড়েছেন শাহরুখ অনুরাগীরা। তাদের দাবি এই মুহূর্তে অভিনেতার মনের অবস্থা ঠিক নেই। তার মধ্যে এইভাবে সাংবাদিকরা প্রায় ঘাড়ের ওপর উঠে পড়ছেন শাহরুখ খানের, সেটি ঠিক নয়। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহরুখ খান কি বলেছেন তা সঠিকভাবে জানা যায়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment