Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

“মন উড়ু উড়ু, প্রেম হল শুরু…”, কার জন্য মন উড়ু উড়ু প্রিয়াঙ্কার?

“মন উড়ু উড়ু, প্রেম হল শুরু…”, কার জন্য মন উড়ু উড়ু প্রিয়াঙ্কার?

বাতাসে প্রেমের রেশ এখনও কাটেনি। ইংরেজি ভ্যালেন্টাইন্স ডে চলে গেলেও বাঙালির ভালোবাসা দিবস সামনেই। যখন গোটা শহর প্রেমে প্রেমময় হয়ে উঠেছে, তখন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও ভালোবাসা দিবস উদযাপনে থেমে রইলেন না। গতকাল অন্যান্যদের মতোই ভালোবাসার দিনকে সামনে রেখে একটি রিলে ভিডিও নিজের ইনস্টাগ্রামের দেওয়ালের শেয়ার করলেন।

হাইওয়ের রাস্তায় গায়ের কালো গাড়ির কাচ নামিয়ে মুখের হাসি, মনে প্রেম নিয়ে হওয়া উড়িয়ে দিচ্ছেন হৃদয়াকৃতির লাল বেলুন। ব্যাকগ্রাউন্ডে বাজছে অভিনেত্রী প্রথম ছবি “চিরদিনই তুমি যে আমার” এর সেই জনপ্রিয় গান ‘মন উড়ু উড়ু, প্রেম হলো শুরু’…। জিৎ গাঙ্গুলীর সুরে জন বন্দ্যোপাধ্যায়ের গলায় এই গানে মেতে উঠল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ভিডিওর ক্যাপশনে লেখা, ভ্যালেন্টাইন। কাকে ভ্যালেন্টাইন বলছেন? কে তাঁর ভ্যালেন্টাইন? নাকি পুরোনো প্রেমের কথা মনে পড়ছে? নাকি সবটাই অর্থহীন?

 

আরও পড়ুন: এবার কঙ্গনা রানাউতকে অনুসরণ করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! ভক্তদের প্রশংসায় ভাসলেন অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

পরিচালক রাজ চক্রবর্তী প্রথম ছবি শুটিংয়ে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর প্রাক্তন স্বামী রাহুল বন্দোপাধ্যায়ের। রাহুলের সঙ্গে প্রেম পর্ব শেষ করে বিয়ের পিঁড়িতে বসার পর  প্রায় সাত বছর চুটিয়ে দাম্পত্য জীবন উপভোগ করেন তাঁরা। কিন্তু তারপর বিভিন্ন কারণে বিচ্ছেদ হয় রাহুল-প্রিয়াঙ্কার। বর্তমানে রাহুল চুটিয়ে প্রেম করছে টেলি অভিনেত্রী সন্দীপ্তার সঙ্গে। অন্যদিকে প্রিয়াঙ্কা আজও সিঙ্গেল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment