Take a fresh look at your lifestyle.

‘প্রযোজকদের মুরগি বানায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা ইন্ডাস্ট্রি শ্মশান হলে ডোম আপনি’! বাংলার সুপারস্টার বুম্বাদাকে এবার একহাত নিলেন প্রযোজক রানা সরকার

192

সম্প্রতি টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জির মৃত্যুর পর থেকেই একাধিকবার কাঠগড়ায় উঠেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার জন্যেই অকালে শেষ হয়ে গিয়েছিল অভিষেক চ্যাটার্জী সহ আরো অনেক অভিনেতার ক্যারিয়ার, এমন অভিযোগ উঠেছে দর্শকের প্রিয় বুম্বাদার বিরুদ্ধে।

এবার সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলে একাধিক বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল জনপ্রিয় টলিউড প্রযোজক রানা সরকারকে। সম্প্রতি একটি সিনেমার ট্রেলার লঞ্চ এর অনুষ্ঠানে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন দক্ষিণী সিনেমা যেরকম ব্যবসা করছে সেরকম ব্যবসা বাংলা সিনেমা করতে পারবে যদি দর্শকরা হলমুখী হন। পাশাপাশি সংবাদমাধ্যমের উদ্দেশ্যে তিনি জানিয়েছিলেন মিডিয়ার উচিত বাংলা সিনেমা ভুলত্রুটি এড়িয়ে গিয়ে তার প্রচার করা।

নইলে ইন্ডাস্ট্রি শ্মশান হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলে প্রযোজক রানা সরকার জানালেন ইন্ডাস্ট্রির ক্ষতি হওয়ার পিছনে সম্পূর্ণ দায়ী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারণ তিনি সিনেমার প্রযোজকদের মুরগি বানান বলে দাবি করেছেন তিনি পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি সিনেমার জন্য ২৪ লক্ষ টাকা দাবি করলেও সিনেম হিট হওয়ার জন্য কোন গ্যারান্টি দিতে পারেন না, বলে দাবি করেছেন তিনি।

এদিন রানা সরকার জানিয়েছেন জল থেকে শুরু করে মেকআপ ভ্যান, সমস্ত কিছুর টাকা আদায় করে নেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই প্রসেনজিৎ ইন্ডাস্ট্রি থেকে অবসর নিলে টলিউডের আদতে উপকার হবে বলে মনে করছেন তিনি। তবে গোটা বিষয়টি নিয়ে এখনও পাল্টা কোনো উত্তর দেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Comments are closed.