Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

আগের বিয়ের ছবি নেই বলে Ismart Jodi-র মঞ্চে বাদামকাকু ভুবন বাদ্যকর আর তাঁর স্ত্রীর আবার বিয়ে দিলেন জিৎ, ভাইরাল ভিডিও

আগের বিয়ের ছবি নেই বলে Ismart Jodi-র মঞ্চে বাদামকাকু ভুবন বাদ্যকর আর তাঁর স্ত্রীর আবার বিয়ে দিলেন জিৎ, ভাইরাল ভিডিও

গত শনিবার স্টার জলসার পর্দায় শুরু হয়েছে একেবারে ভিন্ন ধরনের একটি রিয়েলিটি শো যার নাম ইস্মার্ট জরি। এই শো এর সঞ্চালকের দায়িত্বে রয়েছেন সুপারস্টার জিৎ। প্রতিদিনই মঞ্চে তারকাদের জুটির চাঁদের হাট বসে। টেলিভিশনের ছোটপর্দার জুটি হোক বা বড় পর্দার জুটি প্রত্যেকেই এক একটি পর্বে উপস্থিত থাকেন। শেষবার এই মঞ্চে নিজের স্ত্রী এর সঙ্গে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী কে। তবে শুধুমাত্র তারকারাই যে আসছেন সেটা বললেও ভুল হবে সম্প্রতি এই শো এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় বাদাম গানের প্রবক্তা ভুবন বাদ্যকর এবং তার স্ত্রী।

কিছুদিন আগেই স্ত্রী কে নিয়ে এই রিয়েলিটি শোতে হাজির হয়েছিলেন ভুবন বাবু। শো এর সেই প্রমো ভিডিও দেখে উত্তেজিত হয়ে পড়েছেন বাংলার মানুষেরা। জিৎ এর কথাতেই মঞ্চে সকলের সামনে স্ত্রীকে চুম্বন করেছিলেন ভুবন বাবু ওই দিন। বর্তমানে ভুবন বাদ্যকর এর গান সারা বিশ্বে জনপ্রিয় শুধুমাত্র বাংলা কিংবা বলিউড নয়, হলিউডের মঞ্চেও পৌঁছে গিয়েছে তার গান। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে হলিউডের অভিনেতা অভিনেত্রী বা দেশ-বিদেশের ফুটবলার ক্রিকেটার প্রত্যেকে তার এই গানের ছন্দে ভিডিও বানাচ্ছেন। ইনস্টাগ্রামে তার এই গান এখন রীতিমতো ট্রেন্ডিং।

তবে ভাইরাল হওয়ার আগে তার জীবন ছিল কঠিন সংগ্রামে ভরা। ভাগ্যের জোরে তিনি আজ ভাইরাল হয়েছেন এবং এত জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু এর আগে তার জীবন খুবই কঠিন ছিলো সম্প্রতি স্মার্ট জড়ির বিবাহ অভিযান স্পেশাল এপিসোড ভুবন বাবু এবং তার স্ত্রী এর আবার বিয়ে দেয় জিৎ। সেই মুহূর্তও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ‘ওকেই ৪ নম্বর বিয়েটা করে ফেলুন’, সুপারস্টার হিরণের সাথে রোমান্টিক গানে গলা মিলিয়ে নেটিজেনদের কাছে নোংরা ট্রোলের শিকার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

আজ থেকে ৩০ বছর আগে শুধুমাত্র অর্থের অভাবে সেরকম ধুমধাম আয়োজনে বিয়ে হয়নি দুজনের। কিন্তু সেই মনের ইচ্ছা পূরণ করার দায়িত্ব নিল জিৎ। আর ইস্মার্ট জরির মঞ্চেই ভুবন বাদ্যকর এবং তার স্ত্রী এর বিয়ে দিলেন নিজে দাঁড়িয়ে থেকে। কুসুম ডিঙ্গা থেকে সিঁদুর দান সব নিয়ম মেনেই ভুবন বাদ্যকর এবং তার স্ত্রীর বিয়ে হয় ওই মঞ্চে। আর এই ভিডিও এখন ভাইরাল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment