Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

দীর্ঘ কয়েক বছর পর আবারও ফিরে এলো প্রসেনজিৎ-রচনা জুটি, ৯০ দশকের হিট জুটিকে আবারো একসঙ্গে দেখে বেজায় খুশি দর্শক, ভাইরাল ভিডিও

দীর্ঘ কয়েক বছর পর আবারও ফিরে এলো প্রসেনজিৎ-রচনা জুটি, ৯০ দশকের হিট জুটিকে আবারো একসঙ্গে দেখে বেজায় খুশি দর্শক, ভাইরাল ভিডিও

রচনা ব্যানার্জি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসময় টলিউডের সেরা জুটি ছিল এটি। একসঙ্গে তিনি পঁয়ত্রিশটি ছবিতে অভিনয় করেছেন। আর সেই সময় দাঁড়িয়ে তাদের সব কটা ছবি সুপারহিট। যদিও বর্তমানে বড় পর্দায় দেখা যায় না রচনা ব্যানার্জিকে তিনি এখন তার জনপ্রিয় রিয়েলিটি শো জি বাংলা দিদি নাম্বার ওয়ান নিয়ে ব্যস্ত। আর অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনো চুটিয়ে অভিনয় করে চলেছেন।

দুজনেই দুজনের কর্মজীবনে দারুন ব্যস্ত বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দুজনেই মোটামুটি এক্টিভ থাকেন। রচনা ব্যানার্জিকে দেখলে এখনো বোঝা যাবে না অভিনেত্রী এত বয়স এখনো নিজের গ্ল্যামার ধরে রেখেছেন আগের মত। সম্প্রতি রচনা ব্যানার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আবার ৯০ দশকের সেই জনপ্রিয় জুটির কথা মনে পড়ে গেছে প্রত্যেকের।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে পদ্মপাতা ভর্তি জলাশয়ের ধারে সুন্দর পৌঁছে দাঁড়িয়ে রয়েছে রচনা ব্যানার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভিডিওতে অভিনেত্রীর পরনে দেখা যাচ্ছে তুতে এবং লাল কম্বিনেশনের একটি শাড়ি এবং মাথার খোঁপায় গোঁজা ফুল। প্রসেনজিতের মাল্টি কালারের সুন্দর ডিজাইন করা একটি পাঞ্জাবি এবং নিচে কালো রঙের প্যান্ট প্রসেনজিৎ পেছন থেকে রচনা ব্যানার্জিকে জড়িয়ে ধরে রয়েছেন। এবং ব্যাকগ্রাউন্ড এ বাজছে আহা তোমার সঙ্গে গানটি।

আরও পড়ুন: হুইলচেয়ারে বসা সর্বজয়ার স্বামী সঞ্জয়কে সিঁড়ি দিয়ে ঠেলে দিল ভিলেন! ‘সর্বজয়া’র নতুন প্রোমো দেখে এবার শিউরে উঠলেন দর্শকরা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

কয়েক বছর পর জনপ্রিয় ৯০ দশকের এই জুটিকে একসঙ্গে দেখে দর্শকরা তো ভীষণ খুশি। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন এবং অসংখ্য লাইক পড়েছে ভিডিওটিতে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার করেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রুদ্র সাহা। সম্ভবত কোনো পুজো পত্রিকার জন্যই এই ফটোশুট করা হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment