Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
3 July 2026

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ও আসানসোল দুর্গাপুরের কমিশনারকে সরিয়ে দিল কমিশন

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ও আসানসোল দুর্গাপুরের কমিশনারকে সরিয়ে দিল কমিশন

ভোট চলাকালীন অপসারিত বোলপুরের এসডিপিও। সেই সঙ্গে পূর্ব বর্ধমানের এসপি এবং আসানসোল-দুর্গাপুরের সিপি বদল করল নির্বাচন কমিশন। ভাস্কর মুখার্জিকে সরিয়ে পূর্ব বর্ধমানের নতুন এসপি করা হল অজিত সিংহকে। আসানসোলে-দুর্গাপুরে সুকেশ জৈনের জায়গায় নতুন সিপি করা হল মিতেশ জৈনকে।

আরও পড়ুন: দিল্লিতে ধর্না কর্মসূচি পুরো রাজ্য জুড়ে দেখাতে চায় তৃণমূল; প্রতিটি ব্লকে বসছে জায়েন্ট স্ক্রিন 

এছাড়াও বীরভূমের পুলিশ সুপারকেও সরালো কমিশন। বীরভূমের নতুন পুলিশ সুপার করা হয়েছে আইপিএস নগেন্দ্র ত্রিপাঠীকে। উল্লেখ্য এই নগেন্দ্র ত্রিপাঠী নন্দীগ্রামে ভোটের দায়িত্ব ছিলেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal