Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 July 2026

সপ্তম বেতন কমিশন অনুমোদিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

সপ্তম বেতন কমিশন অনুমোদিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

সপ্তম বেতন কমিশন অনুমোদন পেল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। সোমবার ক্যাবিনেট বৈঠকের শেষে নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যের সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের গঠন করা হবে।
কবে তা হবে নোটিফিকেশন দিয়ে জানানো হবে।
রাজ্য সরকারের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএর দাবি দীর্ঘদিনের। তবে বিজেপি ক্ষমতায় আসার পরে সরকারি কর্মীরা ভরসা রাখছেন ডিএ নিয়ে। তবে এদিনের মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে কোনও আলোচনা হয়নি।
সরকার সূত্রে খবর ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: চলতি সপ্তাহের শেষেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফিরবে শীত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal