Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী, দিলেন উন্নয়নের বার্তা

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী, দিলেন উন্নয়নের বার্তা

মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী।
এদিন বাগডোগরা বিমানবন্দর নেমেই মুখ্যমন্ত্রী জানান এখন থেকে প্রতি মাসে তিনি উত্তরবঙ্গে আসবেন এবং উত্তরকন্যা সচিবালয়ে বসবেন।
এছাড়াও বিজেপি তার সংকল্প পত্রে উত্তরবঙ্গের উন্নয়নের যা যা প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করবে তাঁর সরকার। উত্তরকন্যায় প্রতি সপ্তাহে একদিন করে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিজে অফিসে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০০৯ সাল থেকে দার্জিলিং এবং উত্তরবঙ্গ বিজেপিকে জায়গা করে দিয়েছে।উত্তরবঙ্গের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভা উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। ‌‌‌
মুখ্যমন্ত্রী বলেন উন্নয়নের মাধ্যমে আমরা সব ঋণ শোধ করব এবং উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে নিয়ে যা স্বপ্ন দেখেছেন, বিজেপি তা পূরণ করবে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নতুন নিরাপত্তা উপদেষ্টা হলেন সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রূপককুমার দত্ত 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal