Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
14 June 2026

ওডিয়া দাদাগিরি’র মঞ্চে হাজির হয়ে প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন রচনা ব্যানার্জী! ‘বিচ্ছেদ হয়েছে, তবে তিক্ততা নেই’, জানালেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

ওডিয়া দাদাগিরি’র মঞ্চে হাজির হয়ে প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন রচনা ব্যানার্জী! ‘বিচ্ছেদ হয়েছে, তবে তিক্ততা নেই’, জানালেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি রিয়েলিটি শো ‘দাদাগিরি’র সঞ্চালনার দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। এই রিয়েলিটি শো এতটাই জনপ্রিয় হয়েছে যে এবার ওড়িয়া ভাষাতেও জি চ্যানেল এর অধীনে শুরু হতে চলেছে দাদাগিরি যার নাম ‘দাদাগিরি হৃদয়েরু’।

জানা গিয়েছে এই রিয়েলিটি শো সঞ্চালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় ওড়িয়া সুপারস্টার অনুভব মোহান্তি। এবার তার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হতে দেখা গেল টলিউড অভিনেত্রী এবং ‘দিদি নাম্বার ওয়ান’ সঞ্চালিকা রচনা ব্যানার্জিকে।প্রসঙ্গত অনেকেই জানেন না টলিউডে অভিনয়ের পাশাপাশি ওড়িয়া ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন রচনা ব্যানার্জি। সেখানেই কাজ করাকালীন পরিচয় হয়েছিল তার ওড়িয়া অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে। এবার ওড়িয়া দাদাগিরিতে উপস্থিত হয়ে সিদ্ধান্ত মহাপাত্রকে নিয়ে মুখ খুলতে দেখা গেল রচনা ব্যানার্জিকে।

প্রসঙ্গত ওড়িয়া সিনেমায় কাজ করতে করতে বিয়ে করে ফেলেছিলেন রচনা ব্যানার্জি এবং সিদ্ধান্ত মহাপাত্র। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি এবং অল্পদিনের মধ্যেই ডিভোর্স নিয়েছিলেন তারা। তবে এদিন অভিনেত্রী জানিয়েছেন বিচ্ছেদ হয়ে গেলেও দুজনের মধ্যে কোন প্রকার তিক্ততা নেই। পাশাপাশি শাহরুখ কাজলের জুটির থেকেও সিদ্ধান্তের সঙ্গে নিজের জুটিকেই বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন রচনা ব্যানার্জি। প্রসঙ্গত ওড়িয়া দাদাগিরির সঞ্চালক অনুভব মোহান্তির সঙ্গেও দুটি সিনেমায় কাজ করেছিলেন রচনা ব্যানার্জি।

আরও পড়ুন: শাঁখা-পলা পড়ে বউয়ের সাজে হাজির অভিনেত্রী, তবে কি বিয়ে করছেন স্বস্তিকা?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment