Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
13 July 2026

‘রাহুলের পর্দা ফাঁস করা ছাড়া কি খড়ির আর কোনো কাজ নেই সিরিয়ালটা বিরক্তিকর হয়ে উঠছে’! বারবার রাহুলের ষড়যন্ত্র খড়ির ফাঁস করার চেষ্টা দেখে বিরক্ত ‘গাঁটছড়া’র অনুগামীরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘রাহুলের পর্দা ফাঁস করা ছাড়া কি খড়ির আর কোনো কাজ নেই সিরিয়ালটা বিরক্তিকর হয়ে উঠছে’! বারবার রাহুলের ষড়যন্ত্র খড়ির ফাঁস করার চেষ্টা দেখে বিরক্ত ‘গাঁটছড়া’র অনুগামীরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘গাঁটছড়া’। যা সম্প্রচার শুরু হওয়ায় অতি অল্প দিনের মধ্যেই বাংলা সেরা ধারাবাহিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়ে উঠেছিল জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটিকে টিআরপি তালিকার শীর্ষস্থান থেকে সরিয়ে প্রথম স্থানটি দখল করতে সক্ষম হয়েছিল গাঁটছড়া। কিন্তু এরপর আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করে নিতে সক্ষম হয় ‘মিঠাই’।

কারণ হিসেবে ধারাবাহিকের অনুগামীরা জানাচ্ছেন ক্রমশ একঘেয়ে হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প। যে কারণে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে ‘গাঁটছড়া’। এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে তীব্র বিরক্ত হলেন দর্শকরা। এদিনের প্রোমোতে দেখা গিয়েছে দিদি দ্যুতিকে রাহুলের ষড়যন্ত্র ফাঁস করার জন্য সঙ্গে করে নিয়ে যাচ্ছে খড়ি। বলাই বাহুল্য এই দৃশ্য দেখার পর নেটিজেনদের একটি বড় অংশ প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

কমেন্টের মাধ্যমে তারা জানিয়েছেন এখন ধারাবাহিকের গল্প দেখলে মনে হচ্ছে রাহুলের ষড়যন্ত্র ফাঁস করা ছাড়া আর কোন কাজ নেই ধারাবাহিকের নায়িকা খড়ির। তাই এদিন ধারাবাহিকের গল্পকে অন্যদিকে মোড় ঘোরানোর জন্য ধারাবাহিকের নির্মাতা এবং কলাকুশলীদের কাছে আবেদন করতে দেখা গিয়েছে অনুগামীদের। নইলে এই সপ্তাহের মতো আবারো টিআরপি তালিকার শীর্ষস্থান থেকে ছিটকে যাবে ‘গাঁটছড়া’, এমনটাই মনে করছেন তারা।

আরও পড়ুন: প্রথমবার খুদের ছবি শেয়ার করলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়! অনুরাগীদের ‘লক্ষ্মীছানা’-র নাম জানালেন অভিনেত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment