কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম বিক্রির সময় তার তৈরি করা গান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায় বাসিন্দাদের মধ্যে। এরপর অতি অল্প দিনের মধ্যেই বদলে গিয়েছে তার জীবন। বর্তমানে বাদাম বিক্রি ছেড়ে শুধুমাত্র গান তৈরিতে মন দিয়েছেন তিনি।
এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সঙ্গে ইতিমধ্যেই লক্ষাধিক টাকার চুক্তি করতে দেখা গেছে তাকে। পাশাপাশি মুম্বাই গিয়ে সম্প্রতি সেরে ফেলেছেন তিনি তার নতুন গানের রেকর্ডিং। তাই এবার তার পথ অনুসরণ করে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন রকম গান তৈরি করতে দেখা যাচ্ছে একাধিক বিক্রেতাকে। পেয়ারা থেকে শুরু করে নিম্বু পানি সমস্তটাই গান গেয়ে বিক্রি করার চেষ্টা করছেন তারা।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক তরমুজ বিক্রেতার কান্ড। ভিডিওতে দেখা দিয়েছে ওই তরমুজ বিক্রেতা দুই হাতে তরমুজ ধরে গলা ফাটিয়ে চিৎকার করে পাগলের মত নাচ শুরু করেছেন। বলাই বাহুল্য এই ভিডিও দেখে বেশ বিরক্ত হয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ। তারা জানাচ্ছেন প্রতিভা নয় বরং সহজে জনপ্রিয়তা পাওয়ার জন্য এসব পাগলের কাণ্ডকারখানা শুরু করেছেন ওই তরমুজ বিক্রেতা। ফলস্বরূপ আকাঙ্ক্ষিত সাফল্য পেতে সক্ষম হননি ওই ভাইরাল তরমুজ বিক্রেতা।




