Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
16 June 2026

বন্ধুর বিবাহবার্ষিকীতে চুটিয়ে পার্টি করছেন রাজ-শুভশ্রী

সদ্য মা হয়েছেন শুভশ্রী। তবে ছোট্ট ইউভানের বয়স দেখতে দেখতে প্রায় আড়াই মাস। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হট টপিক

বন্ধুর বিবাহবার্ষিকীতে চুটিয়ে পার্টি করছেন রাজ-শুভশ্রী

সদ্য মা হয়েছেন শুভশ্রী। তবে ছোট্ট ইউভানের বয়স দেখতে দেখতে প্রায় আড়াই মাস। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হট টপিক ইউভান। নেটিজেনদের মধ্যে সব সময় চলছে মা ও ছেলেকে নিয়ে চর্চা। ছোট্ট ইউভান কখন কী কী করছে, তার সমস্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য ব্যাকুল নেটিজেনরা। এদিকে শুভশ্রী ও রাজের ইনস্টাগ্রাম ভর্তি হয়ে গিয়েছে ইউভানের ছবিতে। সব সময় মার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ইউভান। তবে করোনার কারণে বাড়ির বাইরে ইউভানকে নিয়ে বেরোতে পারছেন না শুভশ্রী। বাড়িতেই থাকতে হচ্ছে তাঁকে। প্রত্যেক বছর পুজোতে দুজনে মিলে বেরিয়ে পড়েন বিদেশে। তবে এবার পুজোর সময়ও গিয়েছিলেন কেবল দিদির বাড়ি।

নতুন মা হওয়ায়, পার্টি লাইফ স্তব্ধ হয়ে গেছে এখন। তবে দিন কদিন আগে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে ছোট্টোখাট্টো আড্ডা দিতে দেখা গিয়েছিল শুভশ্রীকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি। বন্ধুদের সাথে জমিয়ে মজা করছেন এই নবাগত মা। ছবিতে শুভশ্রীকে দেখা গেল একেবারে পার্টি গার্ল রুপে। স্বাভাবিকভাবেই তাঁর এই লুক নজর কাড়ে নেটিজেনদের।

আরও পড়ুন: ‘মেয়েদের জীবন আজও নানান বাধানিষেধে ভরা, বাইরে কাজ করতে গেলে আজও মেয়েদের অনুমতি নিতে হয়’! সুপার সিঙ্গারের মঞ্চে অকপট কৌশিকী, ভাইরাল ভিডিও

সম্প্রতি বন্ধুর বিবাহ বিবাহবার্ষিকীতে উপস্থিত ছিলেন রাজ ও শুভশ্রী দুজনেই। বৃহস্পতিবার বিবাহ বার্ষিকীর পার্টিতে মেতে উঠেছিলেন দুজনে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিলেন সেই ছবি। রাজের সঙ্গে শুভশ্রীকে আনন্দের মুডে দেখা যায়। একটি কালো রংয়ের ড্রেস পড়ে জমিয়ে পার্টি করছেন শুভশ্রী। ছোট্ট ইউভানকে ঘরে রেখে এতদিন পর ফের পার্টির মুডে মেতে উঠলেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment