Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

ঘরোয়া পার্টিতে জমজমাট আনন্দ রাজ-শুভশ্রীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একগুচ্ছ সুন্দর মুহূর্ত

ঘরোয়া পার্টিতে জমজমাট আনন্দ রাজ-শুভশ্রীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একগুচ্ছ সুন্দর মুহূর্ত

সদ্যই কোলে এসেছে ছোট্ট য়ুবান, এবার তাকে নিয়েই নিজেদের মতন করে বড়দিন পালন করলেন রাজ এবং শুভশ্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। যেখানে দেখা গিয়েছে নিজেদের ঘরের সদস্যদের নিয়ে সুন্দর করে পালন করছেন রাজ এবং শুভশ্রী। এরই মধ্যে একটা ছবিতে দেখা গিয়েছে আদর করে নিজের স্ত্রীর গালে স্নেহ চুম্বন দিচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী।

অন্য আরেকটি ছবিতে দেখা গিয়েছে রাজের মা শুভশ্রীকে আদর চুম্বন দিচ্ছেন। এছাড়াও ছবিতে প্রত্যেকের হাতে ছিল ওয়াইনের গ্লাস এবং মুখে এক রাশ হাসি। যা দেখে সাফ ইঙ্গিত মিলেছে এ বছরের বড়দিন বেশ জমিয়ে উপভোগ করেছেন রাজ এবং শুভশ্রী। কিন্তু ছবিতে ছোট্ট য়ুবানকে না দেখতে পেয়ে একটু দুঃখ পেয়েছেন রাজ অনুগামীরা। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায় এই খুদের নানা ছবি, তা সবার নজরও কাড়ে। বলার অপেক্ষা রাখে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই রাজপুত্র য়ুবান। অন্যদিকে সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও হাবজি গাবজির শ্যুটিং শেষ করেছেন।

কিছুদিন আগেই নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে রাজের সাথে এক অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন শুভশ্রী। এমনকি সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভশ্রী তাঁর নিজের একটি ওয়ার্কআউটের ছবিও পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, ‘Lets do it.’। এমনকি পরে ১২ ডিসেম্বর ছেলের ৩ মাস পূর্ণ হতেই শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেন রাজ। ক্যাপশানে লেখেন, ‘The apples of my eyes, Happy 3 month of motherhood’।

আরও পড়ুন: রোমান্টিক মিউজিক রিল ভিডিও করলেন ‘জুন আন্টি’ আর অনিন্দ্য! ‘শোভন-বৈশাখী’র মত লাগছে, জানালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment