Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

ফের ভাইরাল ছোট্ট য়ুবান, নেট পাড়ায় এখন ঘুরে বেড়াচ্ছে তারই আদর মাখা ছবি

ফের ভাইরাল ছোট্ট য়ুবান, নেট পাড়ায় এখন ঘুরে বেড়াচ্ছে তারই আদর মাখা ছবি

ফের নেট পাড়ায় ভাইরাল হল রাজ শুভশ্রীর চোখের মণি য়ুভান। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায় এই খুদের নানা ছবি, তা সবার নজরও কাড়ে। এদিন শুভশ্রীর ফ্যান পেজের তরফে এই সুন্দর ছবি শেয়ার করতেই রাজ আর শুভশ্রীর বহু অনুরাগীরা তাঁকে ভালবাসা জানাতে শুরু করেন। কিছুদিন আগেই শুভশ্রী এবং য়ুবানের এক নতুন ছবি শেয়ার করেন রাজ চক্রবর্তী। ওই দিন ছবির ক্যাপশানে পরিচালক লেখেন, “তোমাদের দুজনের এক ঝলক দেখতে পেলে, সারাটা দিন ভাল যায়”।

মাঝে মাঝেই নিজের ইন্সটা প্রোফাইলে বউ এবং ছেলেকে ভালবাসা জানাতেও দেখা যায় রাজ চক্রবর্তীকে। আর এবারো তেমনটাই হল, ছবি শেয়ার করতে না করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় রাজের এই নতুন ছবি। পুজোর মাঝেও শুভশ্রী ছেলের সাথে কাটানো দুস্টু মিষ্টি মুহূর্তের অনেক ছবিই শেয়ার করেছেন। বলার অপেক্ষা রাখে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই রাজপুত্র য়ুবান।

অন্যদিকে সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও হাবজি গাবজির শ্যুটিং শেষ করেছেন। কিছুদিন আগেই নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে রাজের সাথে এক অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন শুভশ্রী। এমনকি সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভশ্রী তাঁর নিজের একটি ওয়ার্কআউটের ছবিও পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, ‘Lets do it.’। এমনকি পরে ১২ ডিসেম্বর ছেলের ৩ মাস পূর্ণ হতেই শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেন রাজ। ক্যাপশানে লেখেন, ‘The apples of my eyes, Happy 3 month of motherhood’।

আরও পড়ুন: এখনও অসুস্থ ঐন্দ্রিলা, বিছানায় শুয়েই ‘বামা’ ও তাঁর টিমের ওপর নজরদারি অভিনেত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment