Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

ধীরে ধীরে সবকিছুই শিখে নিচ্ছে রাজ শুভশ্রী পুত্র ইউভান, মা কে কবিতা বলে শোনাতে দেখা গেলো খুদে তারকা কে, ভাইরাল ভিডিও

ধীরে ধীরে সবকিছুই শিখে নিচ্ছে রাজ শুভশ্রী পুত্র ইউভান, মা কে কবিতা বলে শোনাতে দেখা গেলো খুদে তারকা কে, ভাইরাল ভিডিও

টলিউডের স্টার কিডদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো রাজ এবং শুভশ্রীর পুত্র ইউভান চক্রবর্তী। জন্মের সময় থেকেই তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। গর্ভকালীন অবস্থাতেই রাজ এবং শুভশ্রী দুজনেদের জন্য নানান রকম খবর মিডিয়ায় আপলোড করতে থাকতেন। এমনকি ইউভান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শুভশ্রী এবং রাজ চক্রবর্তী নিজেদের সোশ্যাল মিডিয়ার একাউন্ট থেকে ইউভানের বিভিন্ন ছবি এবং ভিডিও আপলোড করতে থাকতো। ধীরে ধীরে নেটিজেনের নয়নের মনি হয়ে উঠতে থাকল ইউভান। ইউভানের দুষ্টু মিষ্টি ভিডিও ছবি সবকিছুই দর্শকরা বেশ পছন্দ করতে শুরু করলেন। ইতিমধ্যেই অনেক ফ্যান পেজ তৈরি হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে। ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে ইউভান। এই বছরই দু বছরে পা রাখবে সে। দেখতে দেখতে চোখের নিমেষে কতটা বড় হয়ে গেল আমাদের ছোট্ট প্রিয় ইউভান। সম্প্রতি শুভশ্রী গাঙ্গুলী নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ইউভানের এর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিও দেখে নেটিজেনরা সকলে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। তবে ভিডিওটি তে কি দেখিয়ে ছিল আসুন জেনে নেওয়া যাক। শুভশ্রীর শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি খেলনা হাতে নিয়ে ইউভান টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার কবিতাটি মা কে বলে শোনাচ্ছে। ক্যামেরার পেছন থেকে শুভশ্রী ভিডিও করছিল। আর মাঝে মধ্যে শুভশ্রী ধরিয়ে দিচ্ছে। ইতিমধ্যেই ইউভানের এই ভিডিও বহু মানুষ দেখে নিয়েছেন এবং বহু সংখ্যক মানুষ ভিডিওটি পছন্দ করে কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়েছেন। View this post on Instagram A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

আরও পড়ুন: স্ত্রীর মিষ্টি হাসিতেই কুপোকাত অনির্বাণ ভট্টাচার্য! আলতো করে মুছে দিলেন গালের সিঁদুর! ভাইরাল সেই ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment