Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

‘এসব কি অভদ্র খেলা’, ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ‘টমেটো, চকলেট’ খেল রাজা-মধুবনী! সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোল নেটিজেনদের

‘এসব কি অভদ্র খেলা’, ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ‘টমেটো, চকলেট’ খেল রাজা-মধুবনী! সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোল নেটিজেনদের

সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’, যা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউড সুপারস্টার জিৎ। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হতে দেখা গিয়েছে বাস্তব জীবনের একাধিক জনপ্রিয় জুটিকে, যারা সকলের সামনেই তাদের বিবাহিত জীবনের নানান ভালোবাসার কথা ভাগ করে নিয়েছেন। তবে তার পাশাপাশি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে দেখা গেছে তাদের।

এবার সেরকমই খেলায় যোগদান করে তুমুল সমালোচনার সম্মুখীন হতে হলো ছোট পর্দার জনপ্রিয় জুটি রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামীকে। প্রসঙ্গত এদিন চ্যানেলের তরফে যে ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানে ছোটপর্দার এই জনপ্রিয় জুটিকে দেখতে পাওয়া গিয়েছে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে মিষ্টি খেতে।

এরপরই কমেন্টের মাধ্যমে নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন পরিবারের সঙ্গে বসে এই রিয়েলিটি শো টি দেখার মত ভুল তারা কখনোই করবেন না। পাশাপাশি অনেকেই জানিয়েছেন বিনোদনের নামে এ ধরনের অভদ্র খেলা বন্ধ হওয়া উচিত।

আরও পড়ুন: কমলা-অফ হোয়াইট রঙের শর্ট ড্রেসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বলিউড সেলিব্রিটি নোরা ফাতেহি! তুমুল ভাইরাল ছবি

ফলস্বরূপ শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই দর্শকদের একটি বড় অংশের সমালোচনার সম্মুখীন হতে হলো সুপারস্টার জিৎ সঞ্চালিত ‘ইস্মার্ট জোড়ি’কে। তবে ইতিমধ্যেই এই রিয়েলিটি শো এর অনুগামীরা জানিয়েছেন তারা দারুণ উপভোগ করছেন এই নতুন ধরনের খেলা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment