Take a fresh look at your lifestyle.

বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘ চার বছরের ধারাবাহিক রানী রাসমণি?, এর পরিবর্তে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘লক্ষী কাকিমা সুপারস্টার’, স্লট পেল ‘লক্ষ্মী কাকিমা’

99

আবারো টেলিভিশনের ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। দীর্ঘ সাড়ে চার বছর টেলিভিশনের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে আবারো জি বাংলার হাত ধরেই টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি। জি বাংলার নতুন ধারাবাহিক ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ তে দেখা যাবে তাকে। নতুন এই ধারাবাহিকের প্রমো ভিডিও ইতিমধ্যেই আমরা সকলে দেখে নিয়েছি। আর তাই আমরা সকলেই বুঝতে পেরেছি যে ওই ধারাবাহিকের হাত ধরে অপরাজিতা আঢ্য টেলিভিশনের পর্দায় ফিরছেন। কিন্তু এই নতুন ধারাবাহিক আসার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন উঠে এসেছে দর্শকদের মনে। তবে কি কোন ধারাবাহিক বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, দর্শকদের আশঙ্কায় সঠিক

আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে ঠিক সন্ধে ছটায় টেলিভিশনের পর্দায় হাজির হবেন অপরাজিতা আঢ্য তার নতুন ধারাবাহিক নিয়ে। অর্থাৎ করুণাময়ী রানী রাসমণির জায়গা দখল করতে চলেছে এই নতুন ধারাবাহিক। সম্প্রতি কয়েকদিন আগেই শেষ হয়েছে জি বাংলার আরেকটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি, শুরু হয়েছে নতুন ধারাবাহিক পিলু। আরে এবারে বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘ চার বছরের ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি।

দীর্ঘ কয়েক বছর ধরে এই ধারাবাহিক দর্শকের মনে অত্যন্ত জনপ্রিয়তা তৈরি করে নিয়েছিল। তবে করুণাময়ী রানী রাসমণিতে রানীমার মৃত্যুর পর থেকেই এই ধারাবাহিক কিছুটা ঝিমিয়ে পড়ে। অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। তবে যাতে ধারাবাহিক পুর্ণ গল্পের মাধ্যমে সমাপ্ত হয় তার জন্য বেশ কয়েকদিন সময় চেয়ে নিয়েছে।

তবে আসন্ন ধারাবাহিক লক্ষী কাকিমা সুপারস্টার নিয়েন দর্শকেরা ভীষণ ভাবে উত্তেজিত। কারণ একেবারে অন্য ধরনের একটি গল্প তুলে ধরা হবে এই ধারাবাহিকের মাধ্যমে। তা প্রমো ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে। মধ্য বয়স্ক একজন ভদ্রমহিলা যিনি সংসারের সমস্ত কাজ নিজের হাতের সামলে নিজের একটি ছোট্ট মুদিখানা চালান। সেই গল্পই তুলে ধরা হবে ধারাবাহিক এর মাধ্যমে। ধারাবাহিকে মধ্য বয়স্ক মহিলার চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে এবং তার চরিত্রের নাম লক্ষী। লক্ষীর স্বামীর ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা দেবশংকর হালদারকে। এবার শুধু দেখার অপেক্ষা কেমন হবে এই নতুন ধারাবাহিক। কতটা জায়গা করে নিতে পারবে দর্শকদের মনে।

Comments are closed.