Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

রানু মন্ডল কেও জনপ্রিয়তায় হারিয়ে দিলেন বাদাম কাকু! এবার বিদেশ পাড়ি দিচ্ছেন বাদাম কাকু ভুবন বাদ্যকর! আন্তর্জাতিক গায়কের সঙ্গে এবার ‘কাঁচা বাদাম’ গাইবেন ভুবন!

রানু মন্ডল কেও জনপ্রিয়তায় হারিয়ে দিলেন বাদাম কাকু! এবার বিদেশ পাড়ি দিচ্ছেন বাদাম কাকু ভুবন বাদ্যকর! আন্তর্জাতিক গায়কের সঙ্গে এবার ‘কাঁচা বাদাম’ গাইবেন ভুবন!

‘কাঁচা বাদাম’ গানের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার গান শুধুমাত্র ভারতবর্ষ নয় তার বাইরেও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক শিল্পীকে তার গান নিয়ে রিমিক্স করতে দেখা গেছে, যা সোশ্যাল মিডিয়ায় দারুণ উপভোগ করেছেন সাধারণ মানুষ। এবার আরো একবার জানা গেল আন্তর্জাতিক মানের এক শিল্পীর সঙ্গে কাজ করতে চলেছেন ভুবন বাদ্যকর।

প্রসঙ্গত কিছুদিন আগে গাড়ি চালানো শিখতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন ভুবন বাবু। হাসপাতাল থেকে বেরিয়েই সেই অভিজ্ঞতা নিয়ে লিখে ফেলেছেন গোটা গান। এবার জানা গেল এক আন্তর্জাতিক র‍্যাপারের সঙ্গে কাজ করার সুযোগ মিলেছে ভুবন বাদ্যকরের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেনরা জানতে পেরেছেন সেই আন্তর্জাতিক শিল্পীর এজেন্ট নাকি যোগাযোগ করেছেন ভুবন বাবুর সঙ্গে।

তবে কোন শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ মিলেছে ভুবন বাদ্যকরের, তা এখনো জানা যায়নি। পাশাপাশি ঘটনাটি সত্যি কিনা সে ব্যাপারে এখনো কোনো কথা বলেননি ভুবন বাবু নিজে।

আরও পড়ুন: হাজারো মেয়ের মন ভেঙে বিয়ে করছেন অনির্বাণ! কে তার সেই বাগদত্তা!

তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার অনুগামীরা জানিয়েছেন তিনি যদি আন্তর্জাতিক মানের শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পান, তা তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ এর ফলে আর্থিক ভাবে তিনি অনেকটাই সফল হয়ে উঠতে পারবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment