Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

নাতির বয়সী ছেলের সঙ্গে বিয়ের পর ‘কাঁচা বাদাম’ গেয়ে মানুষের মন জয় করলেন রানু মন্ডল, বিয়ের সাজে গেয়ে উঠলেন বাদাম বাদাম গান, তুমুল ভাইরাল ভিডিও

নাতির বয়সী ছেলের সঙ্গে বিয়ের পর ‘কাঁচা বাদাম’ গেয়ে মানুষের মন জয় করলেন রানু মন্ডল, বিয়ের সাজে গেয়ে উঠলেন বাদাম বাদাম গান, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রীতি কয়েকদিন আগে একটি খবর ভাইরাল ছিল যে রানু মন্ডল একজন ২১ বছর বয়সী যুবক কে বিয়ে করেছেন। বাংলাদেশের ইউটিউবার কে রানু মন্ডলের সিঁথি তে সিঁদুর পরিয়ে দিতে দেখা গিয়েছিল ভিডিওতে। তবে পুরোটাই মজার ছলে করা হয়েছে বলেই পরে জানা যায়। এবারে রানু মন্ডল কে স্বয়ং বিয়ের কনের সাজে দেখা গেল। শুধুমাত্র বিয়ের কনের সাজে সেজে বাদাম বাদাম গানে নানান অঙ্গভঙ্গি করে গানও গাইলেন তিনি। লাল রঙের টকটকে বেনারসি, সোনালী রঙের জরির কাজ করা সবুজ ব্লাউস, গায়ে সোনার গয়না, মেকআপ এবং কপালে চন্দনের কলকা একে একেবারে নতুন বউ এর মত সেজেছিলেন রানু মন্ডল। নেটিজেনরা তার এই সাজ দেখে প্রথমে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। কারণ রানু মন্ডল কে সাধারণত ছেঁড়া নোংরা নাইটি অথবা নোংরা হুডি পরে দেখা যায়। আর হঠাৎ করে তার এই রূপ দেখে সকলে আশ্চর্য হয়েছেন।

আর বিয়ের সাজে তিনি গান গাইছেন বাদাম বাদাম বুবু বাদাম তার এই অদ্ভুত কান্ড কারখানা দেখে নেটিজেনরা তো হেসে লুটোপুটি খাচ্ছে। আর হাসি পাওয়ারই কথা তার এই অদ্ভুত অদ্ভুত অঙ্গভঙ্গি দিয়ে গান করা সত্যি হাস্যকর মানুষের কাছে। কিন্তু এদিকে যিনি গান গাইছেন অর্থাৎ রানু মন্ডল এর কোনো হুস ই নেই। তিনি যে নিজেকে হাসির খোরাক বানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার কোন খেয়াল নেই। তবে হঠাৎ রানু মন্ডল কে কেন এই সাজে দেখা গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। নানান ধরনের ইউটিউবার আসেন রানু মন্ডল এর বাড়িতে। হতে পারে কোন ইউটিউবার চ্যানেলের জন্য দর্শকদের নজর আকর্ষণ করার জন্য এই কাজ করেছেন।

সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় গায়ক হিরো আলমের সঙ্গে গান গেয়েছে রানু মন্ডল। সেই সমস্ত ছবি হিরো আলম নিজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিয়েছে। লেকটাউনের একটি রেকর্ডিং স্টুডিওতে গানের রেকর্ড করা হয়েছে গানের নাম তুমি ছাড়া আমি। গীতিকার নবজরুল কবির এবং সুরকার এফ এ প্রীতম।

আরও পড়ুন: রণবীরের সঙ্গে নতুন ছবি করছেন রাজকুমার হিরানি? মুখ খুললেন পরিচালক

হিরো আলম এর কথায় “রানু দিদি সত‍্যিকারের ভাল গায়িকা। তাঁর কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া ছুটে এসেছিলেন। দিদিকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। রানুদির সঙ্গে গাইতে পেরে আমি ধন‍্য। কলকাতায় এসে ভুবন বাদ‍্যকর ও রানু মণ্ডলের সঙ্গে দুটো গান গাইলাম। আশা করি দুটোই ভাইরাল হবে।”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment