Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
4 July 2026

ছোট্ট লোকনাথকে মনে আছে? বড় হয়ে এখন বিশাল হ্যান্ডসাম অরণ্য! ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’তে ফিরল ছোট্ট লোকনাথ, ভাইরাল ফটো

ছোট্ট লোকনাথকে মনে আছে? বড় হয়ে এখন বিশাল হ্যান্ডসাম অরণ্য! ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’তে ফিরল ছোট্ট লোকনাথ, ভাইরাল ফটো

একসময় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ছিল জয় বাবা লোকনাথ। ২০১৮ সালে প্রথম এই ধারাবাহিক শুরু হয়েছিল জি বাংলার পর্দায়। এই ধারাবাহিকে বাবা লোকনাথের জীবনকাহিনি তুলে ধরা হয়েছিল। আর বাবা লোকনাথের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ছোট্ট অরণ্য রায় চৌধুরী কে। এই ধারাবাহিকে অভিনয় করে অরণ্য খুব সহজেই সকলের মন জয় করে নিয়েছিল।

তবে লোকনাথের ছোটবেলার গল্প শেষ হওয়ার পর আর অরণ্য কে অভিনয় জগতে দেখা যায়নি। কিন্তু এবারে এই খুদে সেলিব্রিটির ভক্তদের জন্য একটা দারুন সুখবর। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের হাত ধরে পর্দায় কামব্যাক করছে অরণ্য। শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করলেও এখন তাকে আর শিশু শিল্পী বলা যাবে না।

আরও পড়ুন: টলিউড জগতের বড় পর্দার তারকাদের বাদ দিয়ে এবার পূজোর উদ্বোধনী করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাই! ঋষি, মিঠাই, খড়ি আরো বাকিরা কে কত পারিশ্রমিক নিচ্ছেন? ভাইরাল রেট চার্ট

গত কয়েক বছরে বেশ অনেকটা বড় হয়ে গেছে ছোট্ট লোকনাথ। আগের চেয়ে সে অনেকবেশি হ্যান্ডসাম আর দক্ষ অভিনেতা হয়ে উঠেছে। জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ র হাত ধরে আবারও পর্দায় ফিরছে অরণ্য। সম্ভবত বোধির দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

ধারাবাহিক জগত থেকে দূরে থাকলেও অভিনয় থেকে দূরে থাকেনি অরণ্য। মাস কয়েক আগেই ‘গুল্ম’ মানের এক শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি। নিজেকে আরও বেশি করে তৈরি করেছে সে। এবারে শুধু তার ধারাবাহিকে আসার অপেক্ষা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment