Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

সুশান্ত মৃত্যু কাণ্ডের খলনায়িকা রিয়া চক্রবর্তী বছরের সেরা কাঙ্খিত নারীর তালিকায়

সুশান্ত মৃত্যু কাণ্ডের খলনায়িকা রিয়া চক্রবর্তী বছরের সেরা কাঙ্খিত নারীর তালিকায়

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড মহলে রীতিমত মুখ পুড়েছে রিয়া চক্রবর্তীর। মহেশ ভাটের সঙ্গে সম্পর্ক, সুশান্তকে মেরে ফেলার চক্রান্ত। নানা অকথা-কুকথা শুনতে হয়েছে অভিনেত্রীকে। অভিনেতার মৃত্যুর পর থেকেই তাঁর উপর দিয়ে এক প্রকার ঝড় বয়ে গিয়েছে। মাদক কাণ্ডের সঙ্গে জড়িত থাকায় জেলও খাটতে হয়েছে রিয়াকে।

সুশান্তের অনুরাগীদের দাবি, অভিনেতার মৃত্যু নিছক আত্মহত্যা নয়। এর পিছনে রয়েছে বড়সড় চক্রান্ত। সুশান্ত মৃত্যু কাণ্ডে খলনায়িকা রিয়া চক্রবর্তী। তাই অভিযোগের তীর রিয়ার দিকেই গিয়ে বিঁধেছে।

কিন্তু এত সমালোচনা, এত বিতর্কের মধ্যেও ২০২০ সালের সেরা কাঙ্খিত নারীর খেতাব পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সাধারণ মানুষের ভোটেই এই তালিকা নির্ধারিত হয়, সুতরাং এখানে কোনও রকম নেপোটিজমের প্রসঙ্গও নেই।

আরও পড়ুন: মৃত্যুর পর সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিষেক চট্টোপাধ্যায়! পুরস্কার গ্রহণ করে সোশ্যাল মিডিয়ায় চোখে জল আনা বার্তা দিলেন অভিনেতার স্ত্রী, স্ত্রীর আবেগঘন ফেসবুক পোস্ট

সম্প্রতি প্রকাশিত দ্য টাইমস সংবাদপত্র ২০২০র সেরা কাঙ্খিত নারী তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন রিয়া। Most Desirable Woman এর খেতাব বিবেচনা করা হয় ৪০ এর কম বয়সী ৫০ জন সেলিব্রিটির অপরিসীম সৌন্দর্য, প্রতিভা নির্ধারণ করে। নিজের সৌন্দর্য এবং প্রতিভা প্রদর্শন করে বলি তারকা রিয়া চক্রবর্তীও সেই খেতাব অর্জন করলেন।

কয়েকদিন আগে রিয়ার বান্ধবী শিবানী দান্ডেকর জানিয়েছিলেন, সুশান্তের মৃত্যু, সেই মৃত্যুকে ঘিরে হাজার কু-কথা সম্মুখীন হতে হয়েছে রিয়াকে। এ সব ঘটনার পর এক প্রকার ডিপ্রেশন চলে যান অভিনেত্রী। যদিও এখন আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছেন রিয়া।

প্রসঙ্গত, খুব শিগগিরই পর্দায় ফিরতে চলেছেন রিয়া চক্রবর্তী। জল্পনা চলছিল ‘চেহরে’ ছবির হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে স্বমহিমায় ফিরবেন বাঙালি অভিনেত্রী। ইমরান হাশমি ও অমিতাভ বচ্চনের মত তাবর অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এমনকি এই ছবির ট্রেলারেও দেখা মিলেছে রিয়ার।

আরও পড়ুন: সৃজিত-মিথিলার গঙ্গা বক্ষে চড়ুইভাতি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment