Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

‘খড়ির মাথায় ফুল লাগালো ঋদ্ধি’! ‘গাঁটছড়া’র নতুন রোম্যান্টিক পর্ব দেখে উচ্ছ্বসিত অনুগামীরা জানালেন ‘ধীরে ধীরে কাছে আসছে ঋদ্ধি-খড়ি’, ভাইরাল ভিডিও

‘খড়ির মাথায় ফুল লাগালো ঋদ্ধি’! ‘গাঁটছড়া’র নতুন রোম্যান্টিক পর্ব দেখে উচ্ছ্বসিত অনুগামীরা জানালেন ‘ধীরে ধীরে কাছে আসছে ঋদ্ধি-খড়ি’, ভাইরাল ভিডিও

সম্প্রচার শুরু হবার অতি অল্প দিনের মধ্যেই স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। পাশাপাশি এই মুহূর্তে টিআরপি তালিকার শীর্ষস্থানটি বেশ কয়েক সপ্তাহ ধরে নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে সোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি। ইতিমধ্যেই ধারাবাহিকের মুখ্য চরিত্র ঋদ্ধি এবং খড়ি দারুণ প্রিয় হয়ে উঠেছে দর্শকদের।

যে কারণে এবার ধারাবাহিকের নতুন পর্বে তাদের এক ঝলক রোমান্স দেখে যারপরনাই উচ্ছ্বসিত হয়ে উঠলেন দর্শকরা। প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী এই মুহূর্তে রাহুলের সঙ্গে নিজের বড়দিদির বিয়ে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ধারাবাহিকের নায়িকা খড়ি। তবে তার মধ্যেই বিয়ের বিভিন্ন নিয়ম পালনের মাধ্যমে ধীরে ধীরে কাছে আসছে খড়ি এবং ঋদ্ধি, এমনটাই মনে করছেন দর্শকরা।

এদিনের নতুন পর্ব দেখে ধারাবাহিকের অনুগামীরা জানাচ্ছেন অত্যন্ত সূক্ষ্ম ভাবে হলেও ধারাবাহিকে নির্মাতারা ঋদ্ধি এবং খড়ির রোমান্সকে তাদের সামনে তুলে ধরেছেন। কারণ ধারাবাহিকের নতুন পর্বতে এবার দেখা গেল খড়ির মাথার খুলে যাওয়া ফুল নিজের হাতে ঠিক করে দিতে শুরু করেছে ঋদ্ধি। বলাই বাহুল্য প্রিয় জুটিকে কাছাকাছি আসতে দেখে দর্শকরা দাবি জানিয়েছেন নতুন করে কোনো রকম ষড়যন্ত্র যেন শুরু না হয় এবং যেন এভাবেই একে অপরের কাছাকাছি থাকে ঋদ্ধি এবং খড়ি।

আরও পড়ুন: ‘তুমি আবার গান জানো নাকি’! নেটিজেনের কটাক্ষের জবাব দিলেন গায়িকা ইমন চক্রবর্তী, জানালেন ‘গানবাজনা আজীবনেও সবটা জানা যায়না, ট্রোলারকে আর কী বললেন ইমন?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment