Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

খড়ির গালে গাল ঘষে হলুদ লাগিয়ে দিলো ঋদ্ধি! জমে উঠেছে ‘গাঁটছাড়া’ ধারাবাহিকে খড়ি এবং ঋদ্ধিমান এর কেমিস্ট্রি, ভাইরাল ভিডিও

খড়ির গালে গাল ঘষে হলুদ লাগিয়ে দিলো ঋদ্ধি!  জমে উঠেছে ‘গাঁটছাড়া’ ধারাবাহিকে খড়ি এবং ঋদ্ধিমান এর কেমিস্ট্রি, ভাইরাল ভিডিও

এই মুহুর্তের বেঙ্গল টপার স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’। ধারাবাহিক শুরুর দিন থেকেই মিঠাই কে টপকে টপে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। অনস্ক্রিন গৌরব এবং সোলাঙ্কি জুটি বেশ পছন্দ করছেন দর্শকেরা। বিশেষ করে দুজনের মধ্যে খুনসুটি, রাগারাগি, রেষারেষি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন প্রত্যেকে। আপাতত সিংহ রায় বাড়ি মেতে রয়েছে রাহুল এবং দ্যুতির বিয়ে নিয়ে। পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। কিন্তু বিয়ে বাড়িতেও শান্তি নেই, খড়ি এবং ঋদ্ধি সমানে রেষারেষি করেই চলেছে।

ধারাবাহিক ইতিমধ্যেই দেখানো হয়েছে ভুয়ো প্রেগনেন্সি রিপোর্ট কে গুটি করে রাহুল এবং সিংহরায় পরিবারের বউ হবার চেষ্টা করছে দ্যুতি। আর তার এই মিথ্যে জালে জড়িয়ে পড়েছে সিংহ রায় এবং ভট্টাচার্য পরিবার। অন্যদিকে খড়ি ও মন থেকে চায়না রাহুলের সঙ্গে তার দিদির বিয়ে হোক।

কারণ সে জানে রাহুল অত্যন্ত একটি খারাপ মানুষ এবং জেনেশুনে দিদিকে এই বিপদের মুখে ঠেলে দিতে মন থেকে একেবারেই মেনে নিতে পারছিনা খড়ি। দর্শকেরাও দ্যুতি অর্থাৎ অভিনেত্রী শ্রীমা উপর ক্ষেপে লাল হয়ে রয়েছে। কারণ দর্শকদের ধারণা দ্যুতির জন্যই খড়ি এবং ঋদ্ধিমান এর মধ্যে ভুল বোঝাবুঝি হবে এবং তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন: ‘আমার কাছে আসবেন না, দূর থেকে ফটো নিন’! বলিউড অভিনেত্রী কাজলের ব্যবহারে চরম ক্ষুব্ধ নেটিজেনরা, শুরু তুমুল ট্রোলিং, ভাইরাল ভিডিও

কিন্তু অন্যদিকে জমে উঠেছে খড়ি এবং ঋদ্ধিমান এর সম্পর্ক। খড়ি কে একেবারে চোখের আড়াল করতে চাইছেনা ঋদ্ধিমান। সবসময় নিজের চোখের সামনে রাখতে চাইছে। এমনকি জোর করে খড়ির হাতে নিজের নামের মেহেন্দি ও করিয়েছে। ইতিমধ্যে আবার দ্যুতি এবং রাহুলের গায়ে হলুদের দিন খড়ি ইচ্ছে করে ঋদ্ধিমানের গায়ে হলুদ লাগিয়ে প্রতিশোধ নেয় আগের দিনের। আর এদিকে ঋদ্ধিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। নিজের গায়ের থেকে খড়ির গালে হলুদ লাগিয়ে দেয় সে। এভাবেই ধীরে ধীরে খুনসুটি এবং রাগারাগির মাধ্যমে গড়ে উঠছে খড়ি এবং ঋদ্ধিমান এর সম্পর্কে যা দর্শকেরা বেশ এনজয় করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment