Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

হোটেলে ছদ্মবেশে এসে রাহুলের কুকীর্তির কথা নিজের কানে শুনবে ঋদ্ধি! টানটান উত্তেজনা পর্ব ‘গাঁটছড়া’ তে, সকলের সামনে দ্যুতির দায়িত্ব নিল ঋদ্ধি, তুমুল ভাইরাল ভিডিও

হোটেলে ছদ্মবেশে এসে রাহুলের কুকীর্তির কথা নিজের কানে শুনবে ঋদ্ধি! টানটান উত্তেজনা পর্ব ‘গাঁটছড়া’ তে, সকলের সামনে দ্যুতির দায়িত্ব নিল ঋদ্ধি, তুমুল ভাইরাল ভিডিও

বাঙালির এন্টারটেইনমেন্ট জগতের অন্যতম একটি অংশ হলো ধারাবাহিক। বিকেল হলেই মা কাকিমারা টেলিভিশনের পর্দার সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক গুলি দেখার জন্য। আর এই প্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার গাঁটছড়া। গৌরব এবং সোলাঙ্কির অনস্ক্রিন জুটি দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এবং ঝগড়াঝাঁটি ও খুনসুটির মাধ্যমে ধীরে ধীরে কাছে আসছে ঋদ্ধি ও খড়ি তা সকল কিছুই দর্শকের নজর কাড়ছে।

বর্তমানে টান টান উত্তেজনা পর্ব চলছে ধারাবাহিকে। ইতিমধ্যেই বহুবার খড়ি রাহুলের আসল মুখোশ টেনে সকলের সামনে আনার চেষ্টা করেছে কিন্তু বারবারই রাহুলের চালাকির কাছে হেরে যেতে হয়েছে খড়ি কে। কিন্তু এবারে খড়ি ঋদ্ধিমান কে সঙ্গে নিয়ে রাহুলের আসল মুখোশ টেনে খুলে ফেলতে সফল হয়েছে। ধারাবাহিক ইতিমধ্যেই জানা গিয়েছে যে রাহুলের সন্তানের মা হতে চলেছে দ্যুতি। সাংবাদিক শ্রুতির সঙ্গে রাহুলের সম্পর্ক রয়েছে সেটা প্রমাণ করে দেবে খড়ি আর সেই প্রমাণে সাক্ষী থাকবে স্বয়ং ঋদ্ধিমান। নিজের কানে সবটা শুনে ঋদ্ধিমান এর কাছে সবচেয়ে পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুন: ‘আর কিছু না থাকুক, আমাদের বন্ধুত্বটা থেকে যাবে’! জন্মদিনে প্রেমিকা সুরঙ্গনার সাথে ঘনিষ্ঠ ফটো শেয়ার করে শুভেচ্ছা জানালেন সুপারহিট অভিনেতা ঋদ্ধি সেন, সুরঙ্গনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেতা

অন্যদিকে দ্যুতির মা হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। তারজন্য পাড়া-প্রতিবেশীরা ধিক্কার জানাচ্ছে এবং তার পুরো পরিবারকে পথে নামাচ্ছে। এই অবস্থায় দ্যুতির দায়িত্ব নেয় ঋদ্ধিমান। নিজেই পাড়া-প্রতিবেশী সকলের সামনে ঋদ্ধিমান কথা দেয় যে দ্যুতির এই অবস্থার দায়িত্ব তারা নেবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment