Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

খড়ি কে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিল ঋদ্ধিমান, খড়ি আর ঋদ্ধি সব ভুল বোঝাবুঝি কাটিয়ে কাছাকাছি আসছে, গাঁটছড়া ধারাবাহিকে নতুন চমকে বেজায় খুশি ভক্তরা, খড়িকে ‘আমার স্ত্রী’ বলল ঋদ্ধি!

খড়ি কে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিল ঋদ্ধিমান, খড়ি আর ঋদ্ধি সব ভুল বোঝাবুঝি কাটিয়ে কাছাকাছি আসছে, গাঁটছড়া ধারাবাহিকে নতুন চমকে বেজায় খুশি ভক্তরা, খড়িকে ‘আমার স্ত্রী’ বলল ঋদ্ধি!

বর্তমানে গাঁটছড়া ধারাবাহিক তো জমে ক্ষীর। টুইস্ট এর পর টুইস্ট এসেই চলেছে ধারাবাহিকে। প্রথমে খড়ি দের দশকর্মা ভান্ডার ভেঙে দিয়ে রাহুল ঋদ্ধিকে খড়ির চোখে অপরাধী করে তোলে। এরপর রাহুল আবারও চেষ্টা করে ঋদ্ধিমানের পরিশ্রম করে গড়ে তোলা গয়নার এক্সিবিশন ভেস্তে দিতে কিন্তু শেষ পর্যন্ত খড়ি সবটা সামলে নেয়। আর শেষে রাহুলের মুখে কালি লেপে সকলের সামনে নিয়ে আসে। শেষ পর্যন্ত খড়ির সাহায্য নিয়েই ঋদ্ধিমান নিজের গয়নার এক্সিবিশন সফল করতে পারে।

কিন্তু এক্সিবিশন থেকে বেরিয়ে বাড়ি ফেরার পর খড়ির মাথায় আকাশ ভেঙে পরে। কারণ খড়ির মা যার কাছের নিজেদের বাড়ি বন্দক রেখেছিল তার পাওনাদাররা খড়ি দের বাড়িতে এসে সব ভাঙচুর করে দেয়। টাকা না পেয়ে বাড়ির সব জিনিস তছনছ করে দেয়। খড়ির হাজারবার বোঝানো সত্ত্বেও তারা মানতে রাজি হয় না।

আর এরই মধ্যে সামনে এলো ধারাবাহিকের আগামী পর্বের ভিডিও। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে টাকার পাওনাদাররা খড়িকে ধাক্কা মারে ফেলে দেয় আর ঠিক সেই সময় ঋদ্ধিমান এসে হাজির হয়। এসেই নিজের স্ত্রীকে রক্ষা করে এবং শুধু তাই নয় পাওনাদারদের কলার ধরে ঋদ্ধি বলে ‘আমার স্ত্রীয়ের গায়ে হাত দেওয়ার সাহস তোকে কে দিল’। আর ঋদ্ধির এ ডায়লগে খুশি হয়ে গিয়েছেন গাঁটছড়ার দর্শকেরা। ঋদ্ধির মুখে এই কথা শুনে বেজায় খুশি প্রত্যেকে, অবশেষে ঋদ্ধি এবং খড়ির মধ্যে দূরত্ব ঘুচে ধীরে ধীরে একটা প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে।

আরও পড়ুন: আমির খান কাঁদছে এখন! ‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়লেও আগামী দেড় বছরের সেরা চারটি সিনেমা নিয়ে হাজির হবে সুপারস্টার অভিনেতা আমির খান

আসলে ঋদ্ধিমান খড়ি কে সিংহ রায় পরিবারের বউ মানলেও নিজের স্ত্রী হিসেবে কখনো পরিচয় দেয়নি। তাই দর্শক ঋদ্ধিমান এর মুখে এই কথা শুনে বেজায় আপ্লুত হয়ে পড়েছেন এবং আগামী পর্বে কি হতে চলেছে সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। ঋদ্ধি এবং খড়ির কেমিস্ট্রি কেমন হবে সেটা জানার জন্যই আগামী পর্বে কি হতে চলেছে সেটা দেখতে হবে প্রত্যেক কে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment