Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
5 July 2026

ষ্টার জলসার সিরিয়ালে ঘুড়ির লড়াইয়ের মাঝেই প্রেমে মেতেছেন ঋষি-পিহু! দেখে খুশি ধারাবাহিক অনুরাগীরাও, ভাইরাল ভিডিও

ষ্টার জলসার সিরিয়ালে ঘুড়ির লড়াইয়ের মাঝেই প্রেমে মেতেছেন ঋষি-পিহু! দেখে খুশি ধারাবাহিক অনুরাগীরাও, ভাইরাল ভিডিও

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মন ফাগুন’। খুব অল্পসময়ের মধ্যেই এই ধারাবাহিক দর্শকমহলে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। পর্দায় ঋষিরাজ ও পিহুর রসায়ন পছন্দ দর্শকদেরও। তাদের খুনসুটি মাখানো প্রেমের সম্পর্ক দেখে উপভোগ করেন সিরিয়ালপ্রেমীরা। তবে সম্প্রতি বাড়ির ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার মাঝে ঋষি ও পিহু একে অপরের সাথে মাতলেন প্রেমে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্যই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।

ধারাবাহিকের গল্প অনুযায়ী ঋষিরাজ ও পিহু ছোটবেলাকার হারিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকা। ঘটনাচক্রে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরেও তারা জানত না তারাই একে অপরের হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষ। সম্প্রতি পিহু সেই সত্যিটা জেনে গিয়েছে। কিন্তু এখনো সেই সত্যিটা জানে না তার টুবাইদা। তবে ধারাবাহিক অনুযায়ী এখন তারা দুজনেই যে একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে তা স্পষ্ট।

তবে হঠাৎ করেই ঋষিরাজের বিজনেস পার্টনারের মেয়ে প্রিয়াঙ্কা ওরফে প্রি তাদের জীবনে উড়ে এসে জুড়ে বসেছে। প্রিয়াঙ্কাকে একেবারেই পছন্দ করেনা পিহু। কারণটা খুবই স্বাভাবিক, সে তার টুবাইদার জীবনে অন্য কাউকে সহ্য করতে পারে না। ইতিমধ্যেই প্রিয়াঙ্কাকে গেস্ট হাউসে পাঠিয়ে ভূতের ভয় দেখিয়েছে পিহু, যা দেখে বেজায় খুশি দর্শকরাও। পিহুর টুবাইদাও ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে তার মিস বৃষ্টিবারিকে। পর্দায় তাদের রোমান্স দেখতে পছন্দ করেন এই ধারাবাহিকের অনুরাগীরাও। সম্প্রতি ধারাবাহিকের পর্দায় তাদের রোমান্স দেখে চোখ জুড়িয়েছে দর্শকদেরও।

আরও পড়ুন: মা হবেন নুসরত

মকর সংক্রান্তি উপলক্ষে সেন বাড়ির সকলেই মেতেছিল ঘুঁড়ির লড়াইয়ে। এই ঘুঁড়ির লড়াইয়ে পিহুকে রাগানোর জন্য প্রিয়াঙ্কার দলে যোগ দিয়েছে ঋষি। আর এই ঘু্ঁড়ির লড়াইয়ের মাঝেই একে অপরের সাথে প্রেমের মাতলেন পিহুরাজ। তাতে যে বেজায় রেগে গেছে প্রিয়াঙ্কা, তা আর বলার অপেক্ষা রাখে না। অনস্ক্রিন তাদের রোমান্স দেখতে পছন্দ করেন দর্শকরাও। সম্প্রতি তাদের এই রোমান্টিক দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন ধারাবাহিক অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment