Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
7 July 2026

‘উ আনটাভা, উ উ আনটাভা’, গানে চিরঞ্জিতের সঙ্গে উদ্দাম নাচ ঋতুপর্ণার, সাপুড়ে সাজলেন জিৎ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

‘উ আনটাভা, উ  উ আনটাভা’, গানে চিরঞ্জিতের সঙ্গে উদ্দাম নাচ ঋতুপর্ণার, সাপুড়ে সাজলেন জিৎ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই আর অসম্ভব নেই। এমন অনেক কিছুই আমরা দেখতে পাই, যা দেখলে মনে হয় এও কি হওয়া সম্ভব? যুগের সাথে এগিয়েছে প্রযুক্তিও। সেই প্রযুক্তির জোরেই মানুষ উন্নতি ঘটিয়েছে নিজেদের। আর সেই প্রযুক্তিকে কাজে লাগিয়েই এমন অনেক জিনিস সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয় যা দেখে হাসি থামতেই চায় না নেটনাগরিকদের। সম্প্রতি তেমনই একটি মিম ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সোশ্যাল মিডিয়ার পাতায় একটি মিম পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে টলিউডের প্রথম সারির দুই তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিত চক্রবর্তী মেতে উঠেছেন বর্তমানের ট্রেন্ডিং গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’তে। তার পাশাপাশি বিন বাজাচ্ছেন জিৎ। এমন ঘটনা অনস্ক্রিন কিংবা অফস্ক্রিন কোনভাবেই ঘটা সম্ভব নয়, তা সকলেই জানেন। আসলে অভিনেতা-অভিনেত্রীদের পুরানো কিছু ছবির দৃশ্যকে একসাথে জুড়ে দিয়ে পুষ্পার এই গানের সাথে এই মিম ভিডিওটি বানানো হয়েছে, যা দেখে হাসছে গোটা নেটপাড়া।

গতবছরের শেষের দিকেই বড়পর্দায় মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’। রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে এই ছবি। বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে পুষ্পা। ছবিতে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনার রসায়নে মুগ্ধ সকলেই। এই ছবিতেই প্রথমবার সামান্থা-রুথ-প্রভুকে কোন আইটেম নম্বরে দেখা গিয়েছে, যা রীতিমতো গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে তাকে। এই ছবির প্রতিটি গানই এই মুহূর্তে ট্রেন্ডিং। বিশেষ করে ‘সামি সামি’, ‘ও আন্তাভা ও ও আন্তাভা’, ‘শ্রীভাল্লি’ এই তিনটি গান ভীষণভাবে জনপ্রিয় হয়েছে মানুষের মাঝে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তারকা থেকে সাধারণ প্রায় সকলেই এই গানের সাথে রিলস বানিয়ে ফেলেছেন, সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট হবে। এখানে ক্লিক করে ভিডিও টি দেখুন 

আরও পড়ুন: ‘সুদীপা রচনার সমকক্ষ তো নয়ই বরং অনেকটাই পিছিয়ে, এর ন্যাকামো সহ্য হচ্ছেনা’! দিদি নং 1 এর সঞ্চালনার দায়িত্ব এবার সুপারহিট সুদীপা নিতেই তীব্র ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment