Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
25 July 2026

উদ্দাম নাচ ও সঙ্গে রেড হট লুক! মুহূর্তেই ভাইরাল রচনা বন্দ্যোপাধ্যায়!

টলিউডের যে সমস্ত বর্ষীয়ান অভিনেত্রী এখনো অবধি সাদরে বিরাজমান সে ছোট কিংবা বড় পর্দা যেখানেই হোক না কেন তাদের

উদ্দাম নাচ ও সঙ্গে রেড হট লুক! মুহূর্তেই ভাইরাল রচনা বন্দ্যোপাধ্যায়!

টলিউডের যে সমস্ত বর্ষীয়ান অভিনেত্রী এখনো অবধি সাদরে বিরাজমান সে ছোট কিংবা বড় পর্দা যেখানেই হোক না কেন তাদের মধ্যে অন্যতম হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার মিষ্টি মুখ তিনি। একটা সময় একের পর এক হিট ছবি তিনি উপহার দিয়েছেন বাঙালিকে। বলিউডে অমিতাভ বচ্চনের সঙ্গে ও পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। এরপর এক সময় তিনি বড় পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন। তারপর আবার যোগ দেন ছোট পর্দা তে। প্রায় ১০ বছর হলো দিদি নং ওয়ান সঞ্চালনা করছেন তিনি। তার সঞ্চালনায় মুগ্ধ আপামর দর্শক।

তবে বয়স হলেও কিন্তু গ্ল্যামার কমেনি রচনার। আর এই গ্ল্যামারের রহস্য কি জানেন? উচ্ছের জুস! তিনি নিয়ম করে প্রতিদিন উচ্ছের রস পান করেন। সম্প্রতি নিজের ৪৬ তম জন্মদিনের নানা মুহূর্ত নিজের ফ্যানেদের সাথে শেয়ার করেছেন। জন্মদিনের থিম ছিল চামেলি। পড়েছিলেন সবুজ হল্টার্নেক ব্লাউজ ও মেরুন শাড়ি। মাথায় ফুলের থোকা। সেখানে বন্ধুদের সাথে ‘রানি মেরে সাথ, মাল ফুক ফুক লে’, গানে তুমুল নাচলেন তিনি। এই নাচ তুমুল ভাবে সেয়ার হয় ইনস্টাগ্রাম এ।

এরপর নিজের নতুন রিল শেয়ার করলেন অভিনেত্রী। এবার তিনি এলেন রেড হট লুকে। সঙ্গে কমলা সানগ্লাস। তুমুল নাচলেন স্টুডেন্ট অফ দি ইয়ার ২ এর হুক আপ গানে। মুহূর্তেই সেই রিল ভাইরাল হয়ে যায়। ফুরফুরে মেজাজে রেড হট রচনা কে দেখে বেশ উত্তেজিত দর্শক মহল।

আরও পড়ুন: “কে নোরা? ও বিখ্যাত হওয়ার আগে থেকে আমি বেলি ডান্স করি” – সোশ্যাল মিডিয়া জুড়ে বলা হচ্ছে সৃজলা নকল করছে নোরা ফাতেহিকে, এ বিষয়ে শেষমেশ মুখ খুললেন অভিনেত্রী সৃজলা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment