Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
17 June 2026

বিগ বসের বাড়িতে গভীর চুম্বনে লিপ্ত হলেন রুবিনা ও অভিনব, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললো সেই ভিডিও

বিগ বসের বাড়িতে রোজই লেগে আছে নতুন ডামাডোল। এবারও ঘটলো সেরম। টেলিভিশনের পর্দায় একে অপরকে চুম্বন

বিগ বসের বাড়িতে গভীর চুম্বনে লিপ্ত হলেন রুবিনা ও অভিনব, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললো সেই ভিডিও

বিগ বসের বাড়িতে রোজই লেগে আছে নতুন ডামাডোল। এবারও ঘটলো সেরম। টেলিভিশনের পর্দায় একে অপরকে চুম্বন করলেন রুবিনা দিলায়েক ও তাঁর স্বামী অভিনব শুক্লা। কেবল চুম্বন নয়, রীতিমত ফ্রেঞ্চ কিস। সম্প্রতি বিগ বসের একটি পর্বে প্রতিযোগীদের আলাদা আলাদা ডান্স কোরিওগ্রাফি করতে বলা হয়। সেখানে সালমান খানের ‘বিবি নাম্বার ওয়ান’ ছবির টাইটেল গানে একসাথে ডান্স পারফরম্যান্স করতে দেখা যায় রুবিনা ও অভিনবকে। আর সেই পারফরম্যান্স চলাকালীন একে অপরকে লিপলক করেন তাঁরা। তবে এটি ছিল তাঁদের কোরিওগ্রাফির অঙ্গ। তবু তাঁদের লিপলকে বিগ বসের ঘরের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। তাঁদের চুম্বনের দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে। ডান্স পারফরম্যান্সের জন্য নেটিজেনদের কাছ থেকে বাহবাও পান তাঁরা। দেখে নিন সেই ভিডিও।

https://twitter.com/ColorsTV/status/1324991640432336897?s=20

প্রায় আড়াই বছর হতে চলল রুবিনা দিলায়েক ও তাঁর স্বামী অভিনব শুক্লার বিয়ের। মাঝখানে পারিবারিক অশান্তির কারণে একে অপরকে ডিভোর্স দেওয়ার কথা ভেবেছিলেন তাঁরা। তবে অবশেষে ঝগড়া মিটিয়ে নেন নিজেদের মধ্যে। বিগ বসের সিজন ১৪ তে আসার আমন্ত্রণ পান তাঁরা। এরপরই দুজনে ঠিক করেন বিগ বসের ঘরে যাওয়ার। মনে করেছিলেন, এতে তাঁদের সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমবে। আর তেমনটাই হয়েছে, দর্শকদের মন জিতেছে রুবিনা ও অভিনবের সম্পর্কের রসায়ন। বিগ বসের ঘরের বিভিন্ন সমস্যার সমাধান করেছেন নিজেদের মত করে। তাঁদের জুটিকে বেশ পছন্দ করেছে দর্শকেরা।

আরও পড়ুন: অনস্ক্রীন দুজন দুজনের শত্রু হলেও অফস্ক্রিন কিন্তু দারুন ভালো বন্ধু তোর্সা মিঠাই, আরো একবার রিল ভিডিওতে ধরা দিলেন দুই রিল কুইন, সোশ্যাল মিডিয়ায় মূহুর্তে ভাইরাল ভিডিও

কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’। সুশান্তের মৃত্যুর পর এই শো এর বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ। কারণ এই শোটি হোস্ট করেন সলমান খান। এমনকি এই শোয়ের প্রতিযোগী কুমার শানুর পুত্র জানের বিরুদ্ধেও উঠেছিল নেপোটিজমের অভিযোগ। যদিও পরে সেই অভিযোগের পাল্টা জবাব দিয়েছিলেন সলমান খান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment