Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

অনুগামীদের হাত ধরে এবার বিয়ের পিঁড়িতে বসল ‘মিঠাই’ এর রুদ্র এবং নিপা! অনুরাগীদের কারসাজিতে সাতপাকে বাঁধা পড়লেন রুদ্র-নিপা, তুমুল ভাইরাল ছবি

অনুগামীদের হাত ধরে এবার বিয়ের পিঁড়িতে বসল ‘মিঠাই’ এর রুদ্র এবং নিপা! অনুরাগীদের কারসাজিতে সাতপাকে বাঁধা পড়লেন রুদ্র-নিপা, তুমুল ভাইরাল ছবি

জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক নিয়ে যত দিন যাচ্ছে অনুগামীদের মধ্যে উন্মাদনা ততই বাড়ছে। এবার ধারাবাহিকের গল্পের গতি নিজেদের হাতেই তুলে নিতে দেখা গেল অনুগামীদের। তাদের হাত ধরেই এবার বিয়ের পিঁড়িতে বসতে দেখা যায় ‘মিঠাই’ ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় জুটি রুদ্র এবং নিপাকে।

প্রসঙ্গত ‘মিঠাই’ ধারাবাহিকে মিঠাই এবং সিদ্ধার্থ জুটির পাশাপাশি অনুগামীদের মধ্যে তীব্র জনপ্রিয় হয়ে উঠেছে রুদ্র এবং নিপা।ও অনুগামীদের একটি বড় অংশ মিঠাই এবং সিদ্ধার্থের মত তাদেরকেও বিবাহিত দম্পতি হিসেবে দেখতে চান। যা নিয়ে আগেও তারা একাধিক বার আবেদন জানিয়েছেন ধারাবাহিকের নির্মাতাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

তবে নিপা চরিত্রের বয়স মোটেও বেশি নয়। তাই প্রেম-ভালোবাসা অনুভূতিগুলি তার মধ্যে কতটা প্রকাশ পাবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন ধারাবাহিকের নির্মাতারা। তাই আর অপেক্ষা না করে এবার গোটা বিষয়টি নিজেদের হাতে তুলে নিলেন অনুগামীরা।

আরও পড়ুন: চূড়ান্ত জনপ্রিয় ‘KGF 2’! তবে এবার সামনে এল সিনেমার ৫টি বড়ো ভুল, যা খুঁজে বার করেছেন ‘কেজিএফ’ ভক্তরা, KGF-2 সিনেমার ৫ টি বড়ো ভুল, ১ টি বা ২ টি নয়

এডিট এর মাধ্যমে রুদ্র এবং নিপার বিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সকলের সঙ্গে সেই ছবি ভাগ করে নিতে দেখা গেল অনুগামীদের। মূলক গোটা বিষয়টি পেছনে রয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের ফ্যান ক্লাবের সদস্যরা যারা এই এডিটটি করেছেন। তবে হাসির ছলে মূলত গোটা বিষয়টি ঘটিয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের ফ্যানরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment