Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

খোলা মঞ্চে ‘ও আন্তাভা’ গেয়ে আসর জমালেন ‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী রুকমা রায়! ভাইরাল তার অসাধারণ গানের পারফরম্যান্স, মাম্পির মাচা পারফরমেন্স ভাইরাল

খোলা মঞ্চে ‘ও আন্তাভা’ গেয়ে আসর জমালেন ‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী রুকমা রায়! ভাইরাল তার অসাধারণ গানের পারফরম্যান্স, মাম্পির মাচা পারফরমেন্স ভাইরাল

টলিউডের ছোট-বড় নানান অভিনেতা এবং অভিনেত্রীদের মাঝে মাঝেই খোলা মঞ্চে পারফর্ম করতে দেখা যায় দর্শকদের সামনে। তাদের মন রাখার জন্য মাঝেমধ্যেই সিরিয়ালের বিভিন্ন ডায়লগ বলার পাশাপাশি গান গেয়ে হয় তাদেরকে। যা নিয়ে অবশ্য মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হতে হয় তাদের।

তবে এবার অভিনেত্রী হওয়া সত্ত্বেও নিজের গানের গলা দিয়ে নেটিজেনদের চমকে দিলেন ‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী রুকমা রায়। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি গানের পারফরম্যান্স। যেখানে তাকে জনপ্রিয় তেলেগু সিনেমা ‘পুষ্পা’র ভাইরাল গান ‘ও আন্তাভা’ গাইতে দেখতে পেয়েছেন নেটিজেনরা। তবে তাঁর গানের গলা শুনে চমকে উঠেছেন সকলেই।

অনেকেই কমেন্ট এর মাধ্যমে এদিন জানিয়েছেন রুকমা একজন নায়িকা হওয়ার পাশাপাশি একজন দারুণ গায়িকাও বটে। দিতিপ্রিয়া রায় থেকে শুরু করে ইন্দ্রানী হালদারের মতো জনপ্রিয় অভিনেত্রীদের এর আগে খোলা স্টেজে গান গেয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল।

আরও পড়ুন: Scam 1992: কে সুচেতা দালাল, যাঁর খবরের সূত্রে উঠে আসা নব্বইয়ের বম্বে শেয়ার বাজারের দুর্নীতি এখন ওটিটি প্ল্যাটফর্মে হটকেক?

কিন্তু সেখানে দাঁড়িয়ে একেবারেই বিপরীত চিত্র উঠে এসেছে অভিনেত্রী রুকমা রায়ের ক্ষেত্রে। কারণ তার গানের গলা এতটাই ভাল যে যারা তার অনুগামী নন, তারাও মুগ্ধ হয়ে গিয়েছেন তার গলায় এই ভাইরাল গানটি শুনে। এদিন নেটিজেনদের একটি বড় অংশ স্বীকার করে নিয়েছেন নায়িকা হওয়ার পাশাপাশি অভিনেত্রী রুকমা রায় একজন সুকন্ঠের অধিকারীও বটে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment