অবশেষে শেষ হবে সেইফ ও কারিনার প্রতীক্ষা। শীঘ্রই খান পরিবারে আসতে চলেছে ছোট্ট নবাব। তৈমুরের সময়ও তাঁকে নিয়ে মেতে ছিল নেটবাসী, এইবারও তাই। সেইফ ও কারিনার দ্বিতীয় সন্তানকে নিয়ে নেট দুনিয়ায় সবসময়ই চলছে শোরগোল। শীঘ্রই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন কারিনা। তবুও গ্লামার এখনো একটুও কম হয়নি বি টাউনের বেবোর।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তাঁর প্রথম রিল ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে উঠলেন হবু মা। শীতের আমেজে রোদ পোহাতে পোহাতে চুমুক দিচ্ছেন কফির কাপে। লাল-নীল সোয়েট শার্ট পড়ে নেটিজেনদের নজর কাড়লেন এই সেক্সি মামা। ভিডিওর নিচে ক্যাপশন দিলেন, “বেবো’র সঙ্গে ব্রেকফাস্ট, #ফিলইটরিলইট”। তিনি যে অন্তঃসত্ত্বা তা তাঁর ফুটে উঠেছে তাঁর গ্ল্যামারে। কেউ দেখে বলবেই না তাঁর বয়স চল্লিশ পার। কমেন্ট সেকশনে তাঁর অনুরাগীরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে রীতিমতো। এমনকি অর্জুন কাপুর থেকে জ্যাকলিনও করেছে কমেন্ট।
আরও পড়ুন: এ যেন চাঁদের হাট, গৌরব দেবলীনার গ্র্যান্ড রিসিপশনে উপস্থিত ছিলেন একঝাক টলি তারকা
View this post on Instagram
সম্প্রতি রয়েছেন ধরমশালা য়। নিজের নতুন ছবি ‘ভূত পুলিশ’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সইফ। সেখানেই তৈমুরকে নিয়ে ছুটি কাটাচ্ছেন কারিনাও। প্রেগনেন্সির ফাইনাল স্টেজে রয়েছেন কারিনা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই আসবে তৈমুরের ছোট্ট ভাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ জানান, কাজের ফাঁকে কারিনা ও তৈমুরের সাথে হোটেলে দেখা করা খুবই সমস্যা র। কিন্তু কারিনা ও তৈমুর তার সঙ্গেই ধরমশালায় রয়েছেন বলে তিনি খুবই আনন্দিত। সারাদিন খেতে রাতে বাড়ি এসে নিজের পরিবারের কাছে ফেরার থেকে বড় আনন্দ আর কিছু হয়না। তিনি বলেন, “যখন ভাবি সেক্রেড গেমস-এর সরতাজ সিং-এর কথা, যে তাঁকে এক অন্ধকার বাড়িতে ফিরতে হবে বলে সে বাড়ির লাইট বন্ধ করে না, তখন নিজেকে ভীষণ লাকি মনে হয়। সত্যিই আমি জীবনের কাছে খুবই কৃতজ্ঞ যে কাজ থেকে ফিরে এসে আমি আমার ভালোবাসার মানুষদের কাছে ফিরতে পারি।”




