Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

সাপের বিষ শরীরে ঢুকেও কামড় খেয়েও উদ্দাম নাচার শক্তি আছে সালমান খানের! মেয়ের বয়সী বান্ধবীদের সাথে উদ্দাম নাচলেন ভাইজান, সোশ্যাল ভিডিও তুমুল ভাইরাল ভিডিও

সাপের বিষ শরীরে ঢুকেও কামড় খেয়েও উদ্দাম নাচার শক্তি আছে সালমান খানের! মেয়ের বয়সী বান্ধবীদের সাথে উদ্দাম নাচলেন ভাইজান, সোশ্যাল ভিডিও তুমুল ভাইরাল ভিডিও

বলিউডের ভাইজান সালমান খান। পর্দায় তার এক ঝলক দেখা পেতে অপেক্ষা করে থাকেন তার অগণিত ভক্তরা। নিজের জন্মদিনের আগে সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। সেইসময়ে তার সুস্থতার কামনায় প্রার্থনা করেছিল তার অগণিত ভক্তগন। প্রায় সকলেরই জানা, অভিনেতা নিজের ফার্ম হাউজেই অর্থাৎ পানভেলেই নতুন বছরের শুরুটা কাটিয়েছেন। সেখানেই নিউ ইয়ার সেলিব্রেট করেছেন সালমান খান। এই নিউ ইয়ার পার্টিতে উপস্থিত ছিলেন তার প্রাক্তন এবং বর্তমান প্রেমিকাও। কয়েকদিন আগে এখানেই তিনি নিজের জন্মদিন পালন করেছিলেন। আর বছরের শুরুটাও নিজের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে কাটালেন এখানেই।

অভিনেতার নিজের এই ফার্ম হাউজ তার কাছে যে ভীষণ কাছের, তা কারোর অজানা নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া সেই নিউ ইয়ার পার্টির ছবিতে দেখা গেছে নিজের ফার্ম হাউজেই সকলের সাথে সময় কাটিয়েছেন ভাইজান। এদিন অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকেও বেশ কয়েকজনকে উপস্থিত ছিলেন এই নিউ ইয়ার পার্টিতে।

এদিন ভাইজানের ফার্ম হাউজে অনুষ্ঠিত বর্ষবরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইজানের বর্তমান প্রেমিকা লুলিয়া ভান্তুর। তিনি সেখান থেকে নিজের ছবি শেয়ার করেছিলেন এবং সকলের উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছিলেন। লুলিয়া ছাড়াও এই পার্টিতে উপস্থিত ছিলেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। এই পার্টিতে তোলা নিজের ছবি শেয়ার করেছিলেন তিনি। এছাড়াও একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে সকলকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী। এদিন তিনি কালো রঙেয়ের একটি ড্রেসে তাকে সুন্দর দেখাচ্ছিল।

আরও পড়ুন: বিজেপির হয়ে প্রচারে নামবেন কঙ্গনা?

তবে ভাইজান একই পার্টিতে প্রাক্তন ও বর্তমান প্রেমিকার সাথে মজা করছেন এই খবর প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয় মিডিয়াতে। আবারো সালমান খান এই বিষয় নিয়ে চর্চিত হলেন।

উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেলেও এখনো সঙ্গীতা ও সালমান একে অপরের খুব ভালো বন্ধু রয়েছেন তা স্পষ্ট। অভিনেতার ছবির মুক্তিতে কিংবা স্পেশল স্ক্রীনিংয়ে, কিংবা মাঝে মধ্যে ছবির প্রমোশনেও সঙ্গীতা বিজলানির দেখা মেলে, যা পাপারাজিৎদের ক্যামেরার চোখ এড়ায় না। তাদের মধ্যকার মিউচুয়াল সম্পর্ক প্রমাণ করে প্রেমটা না থাকলেও বন্ধুত্বটা রয়ে গিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment